নতুনNEW
নেট চলে গেলেও বিক্রি বন্ধ হবে না — অফলাইন মোড এখন সবার জন্য চালুFull offline mode is live — keep selling even when the internet drops

কাপড়ের হ্যাং ট্যাগ, সাইজ, রঙ, দাম আর বারকোডClothing hang tags, size, colour, price and barcode

কাপড়ের জন্য ছোট হ্যাং ট্যাগ ছাপা, দোকানের নাম, পণ্যের নাম, সাইজ ও রঙ, দাম আর বারকোড এক ট্যাগে। সাইজ-রঙ পণ্যের ভ্যারিয়েন্ট থেকে নিজেই বসে, আলাদা করে লিখতে হয় না; যে পণ্যে সাইজ নেই তার ট্যাগে ওই লাইনটা থাকে না। বাজারে সহজে পাওয়া যায় এমন ৪০ x ৬০ মিমি রোলে ছাপে।Printing the small hang tag a clothes shop ties to a garment, shop name, product name, size and colour, price and barcode on one tag. The size and colour come from the product's own variant, so nothing is retyped, and a product that has none simply prints without that line. Prints on the 40 x 60 mm rolls sold in the local market.

সহায়িকার সূচিGuide index

কোথায় পাবেনWhere to find it

হ্যাং ট্যাগের আলাদা পাতা নেই। বাঁ পাশের মেনুতে প্রোডাক্ট → বারকোড লেবেল খুলুন, তারপর লেবেলের ধরন বাছার ঘরে হ্যাং ট্যাগ বেছে নিন। সাধারণ স্টিকার লেবেল যেভাবে ছাপেন, ট্যাগও সেই একই পাতা থেকেই ছাপে।Hang tags have no page of their own. Left menu → Products → Barcode Labels, then pick the hang tag in the label-type box. It prints from the same screen you already print sticker labels from.

ট্যাগে কী কী থাকেWhat is on the tag

এক ট্যাগে দোকানের নাম, পণ্যের নাম, সাইজ আর রঙ, দাম আর বারকোড — পাঁচটাই বসে। সাইজ-রঙ পণ্যের ভ্যারিয়েন্ট থেকে নিজে থেকেই আসে, আলাদা করে লিখতে হয় না। যে পণ্যে সাইজ নেই, তার ট্যাগে ওই লাইনটাই থাকে না, ফাঁকা জায়গা পড়ে থাকে না।One tag carries five things: shop name, product name, size and colour, price and barcode. The size and colour come straight from the product variant, so nothing is retyped, and a product that has no size simply prints without that line rather than leaving a gap.

কোন রোল কিনবেনWhich roll to buy

ট্যাগ ছাপে 40 x 60 মিমি রোলে, যেটা বাজারে সহজে পাওয়া যায়। রোল পাল্টানোর পর প্রথমে এক-দুইটা ট্যাগ ছেপে দেখে নিন লেখা ঠিক জায়গায় বসছে কি না, তারপর পুরো ব্যাচ ছাপুন।Tags print on the 40 x 60 mm roll, which is easy to buy locally. After changing a roll, print one or two tags first and check the text sits where it should, then run the whole batch.

একসঙ্গে অনেকগুলোTagging a whole lot

নতুন মাল এলে পণ্য বেছে কতটা ট্যাগ লাগবে সেই সংখ্যা দিন, একবারে পুরো লট ছেপে নিন। দাম বদলালে আগের ট্যাগ পাল্টাতে হবে — ট্যাগ কাগজে ছাপা, সফটওয়্যারের দাম বদলালে গায়ে লাগানো ট্যাগ নিজে বদলায় না।When new stock arrives, choose the product, type how many tags you need and print the lot in one go. If the price changes later the old tags have to be replaced: a tag is printed paper, and changing the price in the software does not change the tag already tied to the garment.

ফর্ম পূরণ করতে ইচ্ছে করছে না?Would rather not fill a form?

শুধু নম্বরটা দিন — অফিস চলাকালীন এক ঘন্টার মধ্যে আমরাই কল করব।Leave your number — we call back within one working hour.

কল করুনCall us লাইফটাইম ফ্রিFree for life