নতুনNEW
নেট চলে গেলেও বিক্রি বন্ধ হবে না — অফলাইন মোড এখন সবার জন্য চালুFull offline mode is live — keep selling even when the internet drops

কোন লট কার কাছে গেছে — রিকল করতে হলে এক তালিকায়Which lot went to whom, and the recall list when it has to come back

কোন ব্যাচের মাল কোথায় গেছে, তা পিছন ফিরে বের করা — কোন বিলে, কার কাছে, কোন শাখায়। কোনো লটে সমস্যা ধরা পড়লে রিকল খুলে সেই তালিকাটাই এক জায়গায় পাওয়া যায়, আর কাকে কী বলা হলো সেটাও লেখা থাকে।Tracing a batch backwards — which bills it left on, to whom, and from which branch. When something is wrong with a lot you open a recall and that list is in one place, with a record of who was told what.

সহায়িকার সূচিGuide index

কোথায় পাবেনWhere to find it প্রোডাক্টProductsট্রেস ও রিকলTrace & recall

কোন লট কার কাছে গেছে — রিকল করতে হলে এক তালিকায় — পর্দার ছবি, নম্বর দেওয়া ছবিতে চাপ দিলে বড় হবেTap the picture to enlarge

কোথায় পাবেনWhere to find it

বাঁ পাশের মেনুতে প্রোডাক্ট → ট্রেস ও রিকল। কোন লট কার কাছে গেছে সেটা বের করার পাতা — খারাপ মাল ফেরাতে হলে এখান থেকেই শুরু।Left menu → Products → Trace & recall. The page for finding which lot went to whom — if a bad batch has to be pulled back, it starts here.

কোন লট কার কাছে গেছে — রিকল করতে হলে এক তালিকায় — পর্দার ছবি, নম্বর দেওয়া ছবিতে চাপ দিলে বড় হবেTap the picture to enlarge

কোন লটটাWhich lot

কাজটা কম্পিউটারে বা ওয়েব পোর্টালে হয়, ফোনের অ্যাপে নয়। ব্যাচ ট্রেস অংশে আগে পণ্যটা খুঁজুন, তারপর কোন ব্যাচ সেটা বেছে নিন — তালিকায় প্রতিটা ব্যাচের নম্বর, মেয়াদ বা তোলার তারিখ, আর কতটা পড়ে আছে সবই লেখা থাকে। যে লটের মাল পুরো বিক্রি হয়ে গেছে সেটাও এখানে আসে, পরিমাণের ঘরে সংখ্যার বদলে লেখা থাকে “বিক্রি হয়ে গেছে” — আর রিকলের সময় ঠিক ওই লটটাই তো খুঁজতে হয়।This is done on a computer or in the web portal, not in the phone app. Under Batch trace, find the product first and then choose the batch — the list carries each batch's number, its expiry or its intake date, and how much of it is left. A lot that has sold out completely is offered here too, with “sold out” in place of a number in the remaining column — and at a recall that is precisely the lot you are looking for.

কোন লট কার কাছে গেছে — রিকল করতে হলে এক তালিকায় — পর্দার ছবি, নম্বর দেওয়া ছবিতে চাপ দিলে বড় হবেTap the picture to enlarge

মালটা কোথায় গেছেWhere the goods went

নিচে এক তালিকায় আসে ওই ব্যাচ কোন কোন বিলে বেরিয়েছে, কার কাছে গেছে, আর কতজনকে ফোন করতে হবে। যেটুকু এখনো দোকানে বা গুদামে পড়ে আছে সেটাও আলাদা করে দেখায়, তাই আগে ওইটুকু শেলফ থেকে সরিয়ে ফেলা যায়।Underneath, one list shows which bills that batch left on, who took it, and how many people have to be rung. What is still sitting in the shop or the store is shown separately, so that much can come off the shelf first.

তিন রকমের লাইনThree kinds of line

তালিকার প্রতিটা লাইন তিন রকমের একটা — ফোন করা যাবে, নগদ বিক্রি কাকে বেচা হয়েছে জানা নেই, আর ব্যাচ লেখা নেই এটাও হতে পারে। উপরে পরিষ্কার করে লেখা থাকে কয়টার পেছনে নাম আছে আর কয়টার নেই, কারণ নাম না থাকলে ওই মালটা বাইরেই থেকে যাবে। এটা সফটওয়্যারের সীমা নয় — ওই বিলটায় কারও নাম লেখা হয়নি বলে।Every line is one of three kinds — can be reached, a cash sale with no idea who bought it, and batch not recorded so it could be this one. The page states plainly how many have a name behind them and how many do not, because the ones with no name stay out there. That is not a limit of the software; nobody's name was written on that bill.

মালটা কোথা থেকে এসেছেWhere it came from

একই পাতায় উল্টো দিকটাও থাকে। ব্যাচটা কেনা হলে লেখা থাকে কেনা — এখানে বানানো হয়নি। আর নিজের দোকানে বানানো হলে দেখায় কোন কোন কাঁচামালের ব্যাচ থেকে কতটা লেগেছে, আর ওই একই বানানোতে আর কী কী তৈরি হয়েছিল — গোলমালটা কাঁচামালে হয়ে থাকলে ওই মালগুলোও ধরতে হবে।The same page carries the other direction. If the batch was bought in it says so — bought, not made here. If it was made in your own shop it shows which ingredient batches went into it and how much of each, and what else came out of that same run — because if the fault is in a raw material, those other items are in it too.

কোন লট কার কাছে গেছে — রিকল করতে হলে এক তালিকায় — পর্দার ছবি, নম্বর দেওয়া ছবিতে চাপ দিলে বড় হবেTap the picture to enlarge

রিকল খোলাOpening the recall

ফেরত আনতেই হলে এই ব্যাচ রিকল করুন চাপুন, কারণটা বেছে দিন আর দুই লাইনের নোট লিখুন। তালিকাটা তখনকার মতো করে জমা হয়ে যায় আর ছোঁয়া ব্যাচগুলো চিহ্নিত হয় — ফলে বিক্রির সময় ওগুলো আর হাতে উঠে আসে না।If it really has to come back, press Recall this batch, choose the reason and write a line or two of note. The list is frozen as it stands and every affected batch is marked, so the till stops reaching for it.

কোন লট কার কাছে গেছে — রিকল করতে হলে এক তালিকায় — পর্দার ছবি, নম্বর দেওয়া ছবিতে চাপ দিলে বড় হবেTap the picture to enlarge

তালিকা ধরে কাজ করাWorking the list

রিকল অংশে প্রতিটা লাইনের পাশে ফোন করা হয়েছে আর ফেরত এসেছে বসানো যায়, আর উপরে দেখায় কয়টায় ফোন করা হলো আর কতটা এখনো বাইরে। কাজ শেষ হলে রিকল শেষ করুন — যাদের ধরা যায়নি তাদের লাইনও তালিকায় থেকে যায়, তাই পরে কেউ জানতে চাইলে কী কী করা হয়েছিল দেখানো যায়।On the Recalls side each line can be marked Called and Got back, and the top shows how many have been contacted and how much is still out. When you have done what you can, close the recall — the lines nobody answered stay on the list too, so if anybody asks later there is a record of what was done.

আপনার দোকান পর্যন্তইIt stops at your counter

এই হিসাব আপনার কাউন্টার পর্যন্ত। যাকে বিক্রি করেছেন সে এরপর মালটা কার কাছে পাঠিয়েছে সেটা তার নিজের খাতার কথা, আপনার নয় — কোম্পানি বা কর্তৃপক্ষকে কথা দেওয়ার আগে এটুকু মাথায় রাখা ভালো।This reaches as far as your own counter. What a shop you sold to did with the goods afterwards is in their books, not yours — worth remembering before promising a company or an inspector more than that.

ফর্ম পূরণ করতে ইচ্ছে করছে না?Would rather not fill a form?

শুধু নম্বরটা দিন — অফিস চলাকালীন এক ঘন্টার মধ্যে আমরাই কল করব।Leave your number — we call back within one working hour.

কল করুনCall us ফ্রি ট্রায়ালFree trial