নতুনNEW
নেট চলে গেলেও বিক্রি বন্ধ হবে না — অফলাইন মোড এখন সবার জন্য চালুFull offline mode is live — keep selling even when the internet drops

কাস্টমার পোর্টালCustomer portal

কাস্টমার নিজেই একটা লিংকে ঢুকে দেখে নেবে তার কত বাকি আর কী কী কিনেছে।The customer opens a link and sees his own dues and everything he has bought.

সহায়িকার সূচিGuide index
কাস্টমার পোর্টাল — পর্দার ছবি, নম্বর দেওয়া ছবিতে চাপ দিলে বড় হবেTap the picture to enlarge

কোথায় পাবেনWhere to find it

এটার আলাদা কোনো মেনু নেই — এটা সেটিংসের ভিতরে। বাঁ পাশের মেনুতে সিস্টেম → সেটিংস, তারপর কাস্টমার অ্যাকাউন্ট অংশটা খুঁজুন। সেখানেই লিংকটা রাখা আছে, যেটা কাস্টমারকে দিলে সে নিজের বাকি নিজেই দেখতে পারবে।This has no menu of its own — it lives inside Settings. Left menu → System → Settings, then find the Customer account section. The link that lets a customer check his own dues is kept there.

সেটিংসে কাস্টমার অ্যাকাউন্ট নামে একটা লিংক রাখা আছে — কপি করে কাস্টমারকে দিন। এটা কাস্টমারের জন্য; দোকানের কেউ এটা দিয়ে ঢোকে না।Settings keeps a link called Customer account — copy it and give it to the customer. It is for them, not for anybody in the shop.

কাস্টমার পোর্টাল — পর্দার ছবি, নম্বর দেওয়া ছবিতে চাপ দিলে বড় হবেTap the picture to enlarge

কাস্টমার নিজে ঢোকেThe customer lets himself in

সে দোকানের আইডি আর নিজের মোবাইল নম্বর দেয়, ফোনে ৬ সংখ্যার একটা কোড যায়, কোডটা বসালেই ঢুকে যায়। খাতায় যে নম্বরটা আছে সেই নম্বরটাই লাগে, তাই একজনের হিসাব আরেকজন দেখতে পারে না।He gives the shop's ID and his own mobile number, a six-digit code goes to his phone, and the code lets him in. It has to be the number on his khata, so nobody sees anybody else's account.

সে কী কী দেখেWhat he sees

তার কত বাকি, কোন কোন বিল, ওয়ারেন্টির ভেতরে থাকা জিনিস, আসন্ন কিস্তির তারিখ, আর জমা দেওয়া ক্লেইম কোন অবস্থায় আছে। মুখে মুখে হিসাব নিয়ে তর্কের জায়গাটা এতে অনেকটা কমে যায়।What he owes, which bills, the items still under warranty, the dates of instalments coming up, and where any claim of his has got to. It takes the part of the argument that is about whose memory is right off the counter.

কোড পাঠাতে এসএমএস খরচThe code spends SMS

কোডটা যায় দোকানের এসএমএস ব্যালেন্স থেকে, তাই ব্যালেন্স শেষ হলে কাস্টমার ঢুকতে পারবে না। যাদের সত্যিই দরকার — যাদের বাকি চলছে বা কিস্তি চলছে — তাদের লিংকটা দেওয়াই কাজের।The code goes out of the shop's SMS balance, so an empty balance means the customer cannot get in. It is worth giving the link to the people who actually need it — the ones carrying a due or an instalment.

ফর্ম পূরণ করতে ইচ্ছে করছে না?Would rather not fill a form?

শুধু নম্বরটা দিন — অফিস চলাকালীন এক ঘন্টার মধ্যে আমরাই কল করব।Leave your number — we call back within one working hour.

কল করুনCall us ফ্রি ট্রায়ালFree trial