নতুনNEW
নেট চলে গেলেও বিক্রি বন্ধ হবে না — অফলাইন মোড এখন সবার জন্য চালুFull offline mode is live — keep selling even when the internet drops

কোম্পানির মাসিক টার্গেট — মাসের কত দিনে কত বিক্রি, আর কত বাকিCompany monthly targets — how much sold against how much of the month is gone

কোম্পানি এ মাসে যে টার্গেট দিয়েছে, তার কতটা হলো — এক কোম্পানিরটা আলাদা, আরেক কোম্পানিরটা আলাদা। বিক্রির হিসাব আপনার নিজের বিল থেকেই আসে, আলাদা করে কিছু লিখতে হয় না। শুধু "৬২% হয়েছে" নয় — মাসের কত দিন গেছে সেটা পাশে থাকে, তাই ৮ তারিখের ৬২% আর ২৮ তারিখের ৬২% এক কথা বলে না। কত টাকা বাকি আছে সেটা টাকায় বলে, আর ইনসেনটিভের অঙ্কটা লিখে রাখলে টার্গেট ছুঁলে কত পাবেন সেটাও পাশে দেখায়। পিছিয়ে পড়লে নোটিফিকেশন আসে — যখন কিছু করার সময় আছে, মাসের শেষ সপ্তাহে নয়। টার্গেট না বসালে আগের মতোই সব চলে।How much of this month's company target has been done — one company's kept separately from another's. The sales figure comes off the bills you already write; there is no second book to keep. Not just "62% done": how much of the month has gone sits beside it, so 62% on the 8th and 62% on the 28th do not say the same thing. What is left is shown in taka rather than as a percentage, and if you have written down what the company pays, what reaching it earns is shown beside it. A notification comes when you fall behind — while there is still time to act, not in the last week. Set no target and nothing changes.

সহায়িকার সূচিGuide index

কোথায় পাবেনWhere to find it রিপোর্টReportsকোম্পানির টার্গেটCompany Targets

কোম্পানির মাসিক টার্গেট — মাসের কত দিনে কত বিক্রি, আর কত বাকি — পর্দার ছবি, নম্বর দেওয়া ছবিতে চাপ দিলে বড় হবেTap the picture to enlarge

কোথায় পাবেনWhere to find it

বাঁ পাশের মেনুতে রিপোর্ট → কোম্পানির টার্গেট। কোন কোম্পানি এ মাসে কত চেয়েছে আর তার বিপরীতে কতটা বিক্রি হলো — এক পাতায় পাশাপাশি।Left menu → Reports → Company Targets. What each company asked for this month, and how much has sold against it, side by side on one page.

কোম্পানির মাসিক টার্গেট — মাসের কত দিনে কত বিক্রি, আর কত বাকি — পর্দার ছবি, নম্বর দেওয়া ছবিতে চাপ দিলে বড় হবেTap the picture to enlarge

টার্গেটটা বসানোPutting the target in

কোম্পানির নামের পাশে এ মাসে কত চেয়েছে সেটা লিখে দিন — বার্জারে আলাদা, এশিয়ানে আলাদা। যে কোম্পানির ঘর খালি রাখবেন তার টার্গেট বসানো নেই লেখা থাকবে আর আগের মতোই সব চলবে।Against each company's name, type what it has asked for this month — one figure for Berger, another for Asian. A company you leave blank simply says No target set and nothing else changes.

বিক্রি নিজের বিল থেকেইThe sales come off your own bills

কত বিক্রি হলো সেটা আপনার নিজের বিল থেকেই গোনা হয় — আলাদা কোনো খাতা রাখতে হয় না। কোন কোম্পানির কত হলো, আর কত বাকি, টাকায় দেখানো হয়।What has sold is counted off the bills you already write — there is no second book to keep. How much each company has done, and how much is left, is shown in taka.

পাশে মাসের হিসাবThe month, beside the number

উপরে লেখা থাকে মাসের কত দিন গেছে, আর প্রতিটা কোম্পানির পাশে বলা থাকে — পিছিয়ে আছেন, বিক্রির চেয়ে মাস দ্রুত যাচ্ছে; নাকি মাসের হিসাবে ঠিক আছেন। এটাই আসল কথা: ৮ তারিখের ৬২% আর ২৮ তারিখের ৬২% এক জিনিস নয়।The top says how much of the month has gone, and each company is labelled — behind, the month going faster than the sales, or on track for the month. That is the whole point: 62% on the 8th and 62% on the 28th are not the same thing.

ছুঁলে কত পাবেনWhat reaching it earns

কোম্পানি টার্গেট ছুঁলে কত দেবে সেটা নোটে লিখে রাখলে — যেমন স্ল্যাব দুই, তিন লাখ পেরোলে আট শতাংশ — পাশেই দেখায় আর কত হলে কত পাবেন। না লিখলে শুধু লেখা নেই থাকে।Write what the company pays for hitting it in the note — slab 2, 8% over three lakh, say — and it shows how much more is needed and what that earns. Leave it out and the column just says Not recorded.

কোম্পানির হিসাবের সঙ্গে মিলবে না কেনWhy it will not match theirs

পাতায় পরিষ্কার লেখা আছে অঙ্কটা কী ধরে গোনা — কমিশন বাদে লাইনের টাকা, বাতিল বিল বাদ, আর ফেরত আসা মাল বাদ। কোম্পানির নিজের হিসাবের সঙ্গে টাকায় টাকায় না মিললে ওখান থেকেই কথা শুরু করা যায়।The page states plainly what the figure counts — line totals after any commission, voided bills left out, returned goods taken off. When it does not agree to the taka with the company's own statement, that sentence is where the conversation starts.

ফর্ম পূরণ করতে ইচ্ছে করছে না?Would rather not fill a form?

শুধু নম্বরটা দিন — অফিস চলাকালীন এক ঘন্টার মধ্যে আমরাই কল করব।Leave your number — we call back within one working hour.

কল করুনCall us ফ্রি ট্রায়ালFree trial