নতুনNEW
নেট চলে গেলেও বিক্রি বন্ধ হবে না, অফলাইন মোড এখন সবার জন্য চালুFull offline mode is live: keep selling even when the internet drops

বাংলাদেশে দোকানের জন্য ফ্রি হিসাবের সফটওয়্যার: বাকি, খরচ আর লাভ-ক্ষতিFree accounting software for shops in Bangladesh: dues, expenses and profit and loss

একটা দোকানের হিসাব তিনটা প্রশ্নের উত্তর: কে কত বাকি রাখল আর কবে শোধ করল, আজ কত খরচ হলো, আর মাস শেষে লাভ থাকল কি না। দোকানসেবার লাইফটাইম ফ্রি প্যাকেজে এই তিনটাই আছে, বাংলায়, ফোন বা কম্পিউটারের ব্রাউজারে: বাকির খাতা, খরচের হিসাব, দিন বন্ধের ক্যাশ মেলানো আর লাভ-ক্ষতির রিপোর্ট। সীমা: ৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট। যা নেই তাও প্রথমেই বলি: চার্ট অব অ্যাকাউন্টস, ডাবল এন্ট্রি আর ব্যালান্স শিট এতে নেই।

A shop's accounting answers three questions: who owes what and when did they pay, what was spent today, and did the month end in profit. Dokan Seba's lifetime free plan covers all three, in Bangla, in a browser on a phone or a computer: the customer dues ledger, expense records, day-close cash reconciliation and a profit and loss report. Limits: up to 30 products and 150 customers, reports for the last 30 days. What it lacks is said up front too: there is no chart of accounts, no double entry and no balance sheet.

তাই এই পাতাটা দুই ভাগে। প্রথম ভাগে দোকানের হিসাব, যেটা মালিক নিজে রাখেন আর যেটার জন্য দোকানসেবা বানানো। দ্বিতীয় ভাগে হিসাবরক্ষকের হিসাব, যেটা অডিট, ব্যাংক লোন বা কোম্পানির ট্যাক্স ফাইলের জন্য লাগে, আর সেখানে কোন ফ্রি সফটওয়্যার আসলে কাজে আসে।

So this page is in two parts. The first is the shop's books, which the owner keeps and which Dokan Seba is built for. The second is the accountant's books, needed for an audit, a bank loan or a company tax file, and which free software actually serves there.

এক নজরে দোকানসেবাDokan Seba at a glance

কীWhat it is
বাংলাদেশের দোকানের জন্য পস, স্টক, বাকির খাতা ও হিসাবের সফটওয়্যার (পস + ইআরপি)। ইন্টারফেস বাংলা, চাইলে ইংরেজি।POS, inventory, customer dues and accounts software (POS + ERP) for shops in Bangladesh. Bengali-first interface, English on a toggle.
ফ্রি প্যাকেজFree plan
৳০, মেয়াদ শেষ হয় না। সীমা: ৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট। সাপোর্ট নেই (হেল্প সেন্টার ও গাইড আছে)৳0, never expires. Limits: up to 30 products and 150 customers, reports for the last 30 days. No support (help centre and guides available)
পেইড প্যাকেজPaid plans
মাসে ৳৩০০ থেকে, দাম টাকায়, ওয়েবসাইটে লেখা। সাপোর্ট সহFrom ৳300 a month, priced in taka and printed on the site. Support included
সাপোর্টSupport
বাংলায় ফোন ও হোয়াটসঅ্যাপ সাপোর্ট সব পেইড প্যাকেজে, সকাল ১০টা থেকে রাত ৮টা। ফ্রি প্যাকেজে সাপোর্ট নেই; হেল্প সেন্টার ও গাইড খোলা আছে।Support by phone and WhatsApp in Bangla comes with every paid plan, 10:00 am to 8:00 pm. The Free plan has no support; the help centre and the guides are open to it.
চলেRuns on
ব্রাউজারে চলে, ফোন বা কম্পিউটারেIt runs in a browser, on a phone or a computer
ইন্টারনেট গেলেWhen the internet drops
কাউন্টারে বিল কাটা চলে, লাইন ফিরলে বিল নিজে সিঙ্ক হয়The counter keeps billing; the bills sync when the line returns
মূল মডিউলCore modules
বিল, স্টক, মাল কেনা, বাকির খাতা, খরচ, লাভ-ক্ষতি, দিন বন্ধের হিসাব, শাখাBilling, stock, purchases, customer dues (baki), expenses, profit and loss, day close, branches
ব্যবসার ধরনTrades
কম্পিউটার দোকান, হার্ডওয়্যার ও রঙের দোকান, রেস্টুরেন্ট ও ক্যাফে, জুতার দোকান, মুদি দোকান, ফার্মেসি, মোবাইল শপ, কাপড় ও ফ্যাশন, পাইকারি ও ডিস্ট্রিবিউশন, বেকারি ও কনফেকশনারি, কৃষি উপকরণ ও শস্য, বাইক এক্সেসরিজ ও সার্ভিসিং, ইলেকট্রনিক্স শপ, কসমেটিকস দোকান, পোল্ট্রি দোকান, অটো মোটর ও সার্ভিস, বই ও স্টেশনারি দোকান, ফার্নিচার দোকানComputer shop, Hardware & paint, Restaurant & Cafe, Shoe shop, Grocery shop, Pharmacy, Mobile shop, Clothing & fashion, Wholesale & distribution, Bakery & confectionery, Agri inputs & grain, Bike accessories & service, Electronics shop, Cosmetics shop, Poultry shop, Auto motors & service, Book & stationery shop, Furniture shop
টাকা দেওয়াPaying for a plan
বিকাশ, নগদ, রকেট বা কার্ডেbKash, Nagad, Rocket or card
এখনToday
১২০+ দোকানে চলছেRunning in 120+ shops
কোথা থেকেMade and supported from
দিগড়ী, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা-২৭০০, বাংলাদেশChuadanga, Bangladesh

দোকানের হিসাব বনাম হিসাবরক্ষকের হিসাবThe shop's books versus the accountant's books

যে হিসাবRecord দোকানসেবা (ফ্রি প্যাকেজ)Dokan Seba (free plan) টালিখাতাTallyKhata ERPNext / Odoo (অ্যাকাউন্টিং মডিউল)ERPNext / Odoo (accounting module) এক্সেলExcel
বাকির খাতা: কে কত, কবে শোধ, তাগাদাDues ledger: who owes what, when paid, reminders ✓ বিলের সঙ্গে নিজে ওঠে, এসএমএস তাগাদা পেইডে✓ Posted from the bill itself; SMS reminders on paid plans ✓ এটাই মূল কাজ✓ Its main job ✓ রিসিভেবল লেজার✓ Receivables ledger হাতেBy hand
সাপ্লায়ারের পাওনাWhat you owe suppliers ✓ মাল কেনার সঙ্গে✓ With each purchase ✓ পেয়েবল লেজার✓ Payables ledger আংশিকPartly
খরচ, খাত ধরেExpenses by head ✓; মাসের বাজেট পেইডে✓; monthly budgets on paid plans আংশিকPartly
দিন শেষে ক্যাশ মেলানোEnd-of-day cash reconciliation ✓ দিন বন্ধের হিসাব✓ Day-close register ক্যাশ রিপোর্টCash report ✓ পস ক্লোজিং✓ POS closing
লাভ-ক্ষতিProfit and loss ✓ বিক্রি, কেনা দাম, খরচ থেকে; যেকোনো তারিখের সীমায়✓ From sales, cost price and expenses, for any date range ✓ সরল লাভের রিপোর্ট✓ Simple profit report ✓ পুরো আয়-ব্যয় বিবরণী✓ Full income statement সূত্র লিখলেIf you write the formulas
স্টকের দাম (কত টাকার মাল পড়ে আছে)Stock value (how much money sits on the shelf) আংশিকPartly
ভ্যাট লাইনেVAT on the bill ✓ বিলে ভ্যাট ধরা যায়✓ VAT can be applied on bills আংশিকPartly ✓ পুরো ট্যাক্স সেটআপ✓ Full tax setup আংশিকPartly
চার্ট অব অ্যাকাউন্টস, ডাবল এন্ট্রি, জার্নালChart of accounts, double entry, journals ✕ ইচ্ছা করেই নেই✕ Deliberately absent
ব্যালান্স শিট, ফিক্সড অ্যাসেট, ডেপ্রিসিয়েশনBalance sheet, fixed assets, depreciation
ভাষা ও দামLanguage and price বাংলা; ৳০, বড় হলে মাসে ৳৩০০ থেকেBangla; ৳0, from ৳300 a month when you outgrow it বাংলা; ফ্রিBangla; free ইংরেজি মূলত; সফটওয়্যার ফ্রি, সার্ভার ও পার্টনার খরচMostly English; software free, server and partner costs যা আছেWhatever you have

দোকানসেবায় হিসাবটা কীভাবে ওঠেHow the books fill themselves in Dokan Seba

আলাদা করে হিসাব লেখার কাজ নেই। বিল কাটলে বিক্রি, কেনা দাম আর লাভ উঠে যায়; বাকিতে দিলে সেই টাকাটা কাস্টমারের খাতায় বসে; মাল কিনলে সাপ্লায়ারের পাওনা বাড়ে; খরচ লিখলে খাত ধরে জমা হয়। দিন শেষে "দিন বন্ধ" করলে ড্রয়ারের টাকা আর হিসাবের টাকা মিলিয়ে দেখায়, কম-বেশি হলে কত। মাস শেষে লাভ-ক্ষতি নিজে থেকেই তৈরি।

There is no separate bookkeeping step. Cutting a bill records the sale, its cost price and the margin; selling on credit puts that amount in the customer's ledger; buying stock raises what you owe the supplier; an expense is filed under its head. Closing the day compares the cash in the drawer with the cash the books expect and shows the difference. Month-end profit and loss is already there.

একটা সীমা ফ্রি প্যাকেজে: রিপোর্ট দেখা যায় ৩০ দিন পিছন পর্যন্ত; হিসাব মুছে যায় না, প্যাকেজ নিলে পুরোটা খোলে।

One limit on the free plan: reports look back 30 days; nothing is deleted, and a plan opens the whole history.

কখন এটা যথেষ্ট নয়When this is not enough

ব্যাংক লোনের জন্য ব্যালান্স শিট, কোম্পানির অডিট, একাধিক কোম্পানির একসঙ্গে বই, বা হিসাবরক্ষক যিনি জার্নাল এন্ট্রি চান: এগুলো দোকানসেবা করে না, আর করার ভান করে না। দোকানের চুলা, ভ্যান বা বাড়ি এই ডাটাবেসে নেই, তাই এখান থেকে বানানো "ব্যালান্স শিট" সবচেয়ে বড় সম্পদটাই বাদ দিয়ে দিত। সেই কাজের জন্য ERPNext বা Odoo-র অ্যাকাউন্টিং মডিউল, বা হিসাবরক্ষকের নিজের সফটওয়্যার। দোকানসেবা থেকে বিক্রি, কেনা আর খরচের হিসাব এক্সেলে নামিয়ে তাঁকে দেওয়া যায়।

A balance sheet for a bank loan, a company audit, books for several companies at once, or an accountant who wants journal entries: Dokan Seba does not do these and does not pretend to. The shop's oven, van or building are not in this database, so a "balance sheet" built from it would leave out the largest asset. For that work use the accounting module of ERPNext or Odoo, or the accountant's own software. Sales, purchases and expenses export from Dokan Seba to Excel to hand over.

যা জিজ্ঞেস করা হয়Questions people ask

শুধু বাকির খাতা চাইলে টালিখাতা ফ্রি এবং সেই কাজে ভালো। বিল, স্টক, বাকি, খরচ আর লাভ এক জায়গায় চাইলে দোকানসেবার ফ্রি প্যাকেজ, বাংলায়। হিসাবরক্ষকের বই লাগলে দুটোর কোনোটাই নয়; ERPNext বা Odoo দেখুন।

If you only want a dues ledger, TallyKhata is free and good at it. If you want bills, stock, dues, expenses and profit in one place, Dokan Seba's free plan, in Bangla. If you need an accountant's books, neither; look at ERPNext or Odoo.

প্রতিটি বিলে পণ্যের কেনা দাম জানা থাকে, তাই বিক্রি থেকে কেনা দাম বাদ দিয়ে গ্রস লাভ, তার থেকে খরচ বাদ দিয়ে নিট লাভ। কাস্টমারের অগ্রিম বা বুকিংয়ের টাকা লাভ হিসেবে গোনা হয় না, কারণ সেটা এখনো আপনার নয়।

Each bill knows the cost price of what it sold, so sales minus cost price gives gross profit and minus expenses gives net profit. Customer advances and booking deposits are not counted as profit, because that money is not yours yet.

বিলে ভ্যাট ধরা যায় আর বিক্রির রিপোর্টে ভ্যাটের অংশ আলাদা দেখা যায়। পুরো ভ্যাট রিটার্ন তৈরির সফটওয়্যার এটা নয়; সেটা হিসাবরক্ষকের কাজ, এখান থেকে সংখ্যাগুলো নিয়ে।

VAT can be applied on bills and the sales report shows the VAT portion separately. It is not a VAT return preparation tool; that stays with the accountant, using the figures from here.

বিক্রি, মাল কেনা, খরচ আর বাকি-পাওনার তালিকা এক্সেলে নামিয়ে দিন। অথবা তাঁকে একটা ইউজার অ্যাকাউন্ট দিন, শুধু রিপোর্ট দেখার অনুমতি দিয়ে; একাধিক ইউজার পেইড প্যাকেজে।

Export sales, purchases, expenses and receivables and payables to Excel. Or give them a user account limited to viewing reports; multiple users are on the paid plans.

হয়, পেইড প্যাকেজে। প্রতিটি শাখা আলাদা বিক্রি, স্টক আর লাভ দেখায়, আর মালিক এক ড্যাশবোর্ডে সবটা। ফ্রি প্যাকেজ এক দোকানের জন্য।

Yes, on the paid plans. Each branch reports its own sales, stock and profit and the owner sees all of it on one dashboard. The free plan is for one shop.

বিক্রি ও লাভের ইতিহাস দেখানোর জন্য চলবে; ব্যাংক যদি ব্যালান্স শিট চায়, সেটা দোকানসেবা বানায় না, হিসাবরক্ষককে বানাতে হবে।

For showing a history of sales and profit, yes. If the bank asks for a balance sheet, Dokan Seba does not produce one; your accountant will.

নিজের দোকানেTry it on your own shop, চালিয়ে দেখুনfree

শুধু মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট। লাইফটাইম ফ্রি প্যাকেজে ৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট। মেয়াদ শেষ হয় না, কোনো টাকা লাগে না।

An account takes a phone number. The lifetime free plan gives you up to 30 products and 150 customers, reports for the last 30 days. It never expires and costs nothing.

ফর্ম পূরণ করতে ইচ্ছে করছে না?Would rather not fill a form?

শুধু নম্বরটা দিন: অফিস চলাকালীন এক ঘন্টার মধ্যে আমরাই কল করব।Leave your number: we call back within one working hour.

কল করুনCall us লাইফটাইম ফ্রিFree for life