নতুনNEW
নেট চলে গেলেও বিক্রি বন্ধ হবে না, অফলাইন মোড এখন সবার জন্য চালুFull offline mode is live: keep selling even when the internet drops

অফলাইন পস সফটওয়্যার, বাংলাদেশ: নেট গেলে কাউন্টার যেভাবে চলে, আর কোথায় থামেOffline POS software in Bangladesh: how the counter keeps going without internet, and where it stops

দোকানসেবার কাউন্টার ইন্টারনেট ছাড়া চলে: লাইন গেলে বিল কাটা, বাকির খাতায় আদায় লেখা, নতুন পণ্য তোলা আর সাপ্লায়ারের মাল ঢোকানো থামে না; সবকিছু ফোন বা কম্পিউটারে জমা থাকে আর লাইন ফিরলে নিজে থেকে সার্ভারে যায়, যে ক্রমে হয়েছিল সেই ক্রমে। এটা ব্রাউজারেই চলে, আলাদা অ্যাপ বসাতে হয় না, আর ফ্রি প্যাকেজেও আছে (৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট)।

Dokan Seba's counter works without internet: when the line drops, billing, recording collections in the dues ledger, adding new products and receiving supplier deliveries all continue; everything is held on the phone or computer and goes up to the server on its own when the line returns, in the order it happened. It runs in the browser with nothing extra to install, and it is on the free plan too (up to 30 products and 150 customers, reports for the last 30 days).

কথাটা খোলাখুলি বলা দরকার, কারণ "অফলাইন চলে" বিজ্ঞাপনে অনেকে লেখে আর মানে সবার আলাদা। এই পাতায় ঠিক কী কী অফলাইনে চলে, কী কী চলে না (রিপোর্ট, সেটিংস, অন্য শাখার স্টক), কেন তিন দিন সার্ভারের সঙ্গে কথা না হলে কাউন্টার অফলাইন বিল কাটা থামায়, আর অন্য সফটওয়্যারে অফলাইন মানে কী। বাংলাদেশের লোডশেডিং আর গ্রামের নেটের কথা মাথায় রেখেই এটা বানানো।

This needs saying plainly, because "works offline" appears in many adverts and means something different in each. This page lists exactly what works offline, what does not (reports, settings, another branch's stock), why a till that has not spoken to the server for three days stops billing offline, and what offline means in other products. It was built with Bangladesh's load-shedding and village internet in mind.

এক নজরে দোকানসেবাDokan Seba at a glance

কীWhat it is
বাংলাদেশের দোকানের জন্য পস, স্টক, বাকির খাতা ও হিসাবের সফটওয়্যার (পস + ইআরপি)। ইন্টারফেস বাংলা, চাইলে ইংরেজি।POS, inventory, customer dues and accounts software (POS + ERP) for shops in Bangladesh. Bengali-first interface, English on a toggle.
ফ্রি প্যাকেজFree plan
৳০, মেয়াদ শেষ হয় না। সীমা: ৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট। সাপোর্ট নেই (হেল্প সেন্টার ও গাইড আছে)৳0, never expires. Limits: up to 30 products and 150 customers, reports for the last 30 days. No support (help centre and guides available)
পেইড প্যাকেজPaid plans
মাসে ৳৩০০ থেকে, দাম টাকায়, ওয়েবসাইটে লেখা। সাপোর্ট সহFrom ৳300 a month, priced in taka and printed on the site. Support included
সাপোর্টSupport
বাংলায় ফোন ও হোয়াটসঅ্যাপ সাপোর্ট সব পেইড প্যাকেজে, সকাল ১০টা থেকে রাত ৮টা। ফ্রি প্যাকেজে সাপোর্ট নেই; হেল্প সেন্টার ও গাইড খোলা আছে।Support by phone and WhatsApp in Bangla comes with every paid plan, 10:00 am to 8:00 pm. The Free plan has no support; the help centre and the guides are open to it.
চলেRuns on
ব্রাউজারে চলে, ফোন বা কম্পিউটারেIt runs in a browser, on a phone or a computer
ইন্টারনেট গেলেWhen the internet drops
কাউন্টারে বিল কাটা চলে, লাইন ফিরলে বিল নিজে সিঙ্ক হয়The counter keeps billing; the bills sync when the line returns
মূল মডিউলCore modules
বিল, স্টক, মাল কেনা, বাকির খাতা, খরচ, লাভ-ক্ষতি, দিন বন্ধের হিসাব, শাখাBilling, stock, purchases, customer dues (baki), expenses, profit and loss, day close, branches
ব্যবসার ধরনTrades
কম্পিউটার দোকান, হার্ডওয়্যার ও রঙের দোকান, রেস্টুরেন্ট ও ক্যাফে, জুতার দোকান, মুদি দোকান, ফার্মেসি, মোবাইল শপ, কাপড় ও ফ্যাশন, পাইকারি ও ডিস্ট্রিবিউশন, বেকারি ও কনফেকশনারি, কৃষি উপকরণ ও শস্য, বাইক এক্সেসরিজ ও সার্ভিসিং, ইলেকট্রনিক্স শপ, কসমেটিকস দোকান, পোল্ট্রি দোকান, অটো মোটর ও সার্ভিস, বই ও স্টেশনারি দোকান, ফার্নিচার দোকানComputer shop, Hardware & paint, Restaurant & Cafe, Shoe shop, Grocery shop, Pharmacy, Mobile shop, Clothing & fashion, Wholesale & distribution, Bakery & confectionery, Agri inputs & grain, Bike accessories & service, Electronics shop, Cosmetics shop, Poultry shop, Auto motors & service, Book & stationery shop, Furniture shop
টাকা দেওয়াPaying for a plan
বিকাশ, নগদ, রকেট বা কার্ডেbKash, Nagad, Rocket or card
এখনToday
১২০+ দোকানে চলছেRunning in 120+ shops
কোথা থেকেMade and supported from
দিগড়ী, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা-২৭০০, বাংলাদেশChuadanga, Bangladesh

"অফলাইন" মানে কী, সফটওয়্যার ধরেWhat "offline" means, product by product

যে বিষয়েPoint দোকানসেবাDokan Seba খাতা অ্যাপ (টালিখাতা, হিসাবি)Ledger apps (TallyKhata, Hishabee) Loyverse ERPNext / Odoo
নেট গেলে বিল কাটাBilling when the line drops ✓ চলে, পরে সিঙ্ক✓ Continues, syncs later পস মডিউলে আছেIn the POS module
বাকি আদায় লেখা অফলাইনেRecording a dues collection offline ✕ খাতা নেই✕ No ledger ✕ অনলাইন✕ Online only
নতুন পণ্য তোলা, মাল ঢোকানো অফলাইনেAdding products and receiving stock offline ✓ সারিতে থাকে, পরে যায়✓ Queued, sent later আংশিকPartly আংশিকPartly
রিপোর্ট ও অন্য শাখার স্টক অফলাইনেReports and another branch's stock offline ✕ সার্ভার লাগে✕ Needs the server ফোনের নিজের হিসাবThe phone's own figures
আলাদা অ্যাপ বসাতে হয়?Needs a separate app installed? না, ব্রাউজারেই; চাইলে হোম স্ক্রিনেNo, the browser; add to home screen if you like হ্যাঁ, অ্যান্ড্রয়েড অ্যাপYes, an Android app হ্যাঁYes না, ব্রাউজারNo, the browser
অনেক দিন অফলাইন থাকলেAfter a long time offline ৭২ ঘণ্টা পর অফলাইন বিল থামে, লাইন ফিরলেই আবারOffline billing pauses after 72 hours, resumes on reconnect ✓ চলতে থাকে✓ Keeps going তাদের সাইটেSee their site আংশিকPartly
এক দোকানে দুই কাউন্টার অফলাইনেTwo counters in one shop, both offline ✓ প্রতিটি নিজের সারি, শাখা ধরে আলাদা✓ Each has its own queue, scoped by branch আংশিকPartly আংশিকPartly
ভাষা ও দামLanguage and price বাংলা; ৳০ ফ্রি প্যাকেজ, মাসে ৳৩০০ থেকেBangla; ৳0 free plan, from ৳300 a month বাংলা; ফ্রি বা ফ্রিতে শুরুBangla; free or free to start ইংরেজি; মূল পস ফ্রিEnglish; core POS free ইংরেজি মূলত; সার্ভার খরচMostly English; server costs

ঠিক কীভাবে কাজ করেExactly how it works

  • প্রথমবার নেট থাকা অবস্থায় খুললে সফটওয়্যারটা আর পণ্যের তালিকা ফোনে জমা হয়ে যায়। এরপর নেট গেলেও কাউন্টার খোলে।The first time it opens with internet, the software and the product list are stored on the device. After that the counter opens even without a line.
  • নেট নেই: বিল কাটলে সেটা ফোনের সারিতে জমা হয়, "প্রভিশনাল" লেখা রসিদ ছাপে; বাকির আদায়, নতুন পণ্য আর মাল ঢোকানোও সারিতে।No line: a bill goes into the device's queue and a receipt marked provisional prints; dues collections, new products and deliveries queue the same way.
  • লাইন ফিরল: সারির সবকিছু যে ক্রমে হয়েছিল সেই ক্রমে সার্ভারে যায়; কয়টা বাকি তা স্ক্রিনে দেখা যায়, শেষ না হওয়া পর্যন্ত লগআউট করতে চাইলে সফটওয়্যার জিজ্ঞেস করে।The line returns: everything in the queue goes to the server in the order it happened; the screen shows how many are left, and logging out before it finishes asks you first.
  • দুই কাউন্টার বা দুই শাখা: প্রতিটির নিজের সারি, একটার বিল আরেকটার নামে যায় না।Two counters or two branches: each has its own queue, and one's bills never post under the other's name.
  • একটা বিল সার্ভার নিতে না পারলে (যেমন পণ্যটা এর মধ্যে মুছে গেছে) সেটা আলাদা করে রাখা হয় আর আপনাকে দেখানো হয়; হারিয়ে যায় না, চুপচাপ ফেলেও দেওয়া হয় না।If the server cannot accept a bill (say the product was deleted meanwhile) it is set aside and shown to you; it is neither lost nor silently dropped.

৭২ ঘণ্টার নিয়ম, আর কেনThe 72-hour rule, and why

যে কাউন্টার তিন দিন সার্ভারের সঙ্গে কথা বলেনি, সে অফলাইন বিল কাটা থামায়, লাইন ফিরলেই আবার চলে। কারণ: দাম বদলে থাকতে পারে, প্যাকেজ শেষ হয়ে থাকতে পারে, আর তিন দিন আগের তালিকায় বিল কাটতে থাকা দোকানের ক্ষতি। সীমাটা ৭২ ঘণ্টা রাখা হয়েছে ২৪ নয়, কারণ বাংলাদেশে দেড় দিন লাইন না থাকা স্বাভাবিক খারাপ সপ্তাহ, আর যে নিরাপত্তা নিয়ম রোজ বাজে তাকে মানুষ পাশ কাটায়।

A till that has not spoken to the server for three days stops billing offline and resumes the moment it reconnects. The reason: prices may have changed, a plan may have ended, and billing off a three-day-old list costs the shop money. The bound is 72 hours rather than 24 because in Bangladesh a day and a half without a line is an ordinary bad week, and a safety rule that fires every day is one people learn to work around.

যা অফলাইনে চলে নাWhat does not work offline

রিপোর্ট (লাভ-ক্ষতি, দিনের বিক্রি), সেটিংস বদলানো, এসএমএস পাঠানো, অন্য শাখার স্টক দেখা, আর প্রথমবার লগইন: এগুলোতে সার্ভার লাগে। অফলাইন মানে কাউন্টার চলবে, অফিস নয়। যে সফটওয়্যার বলে "সবকিছু অফলাইনে", সে হয় নিজের ফোনেই সব রাখে (তখন ফোন হারালে সব যায়), না হয় ঠিক বলছে না।

Reports (profit and loss, the day's sales), changing settings, sending SMS, viewing another branch's stock, and the very first login: these need the server. Offline means the counter keeps working, not the back office. Software that says "everything works offline" either keeps everything on the phone alone (and loses it with the phone) or is not being precise.

যা জিজ্ঞেস করা হয়Questions people ask

সার্ভারের স্টক কমে লাইন ফিরলে, সারির বিলগুলো গেলে; ফোনের তালিকায় শেষ সিঙ্কের সংখ্যাই থাকে। অফলাইনে যদি শেলফে যা ছিল তার বেশি বিক্রি হয়ে যায়, সার্ভার বিলটা নেয় আর আপনাকে দেখায়, যাতে গণনা ঠিক করে নিতে পারেন; বিল ফেলে দেয় না।

The server's stock moves when the line returns and the queued bills go up; the device's list keeps the count from the last sync. If more was sold offline than the shelf had, the server accepts the bill and flags it so you can correct the count; it does not refuse the bill.

বিলগুলো যে ক্রমে কাটা হয়েছে সেই ক্রমে সার্ভারে যায় আর সেখানেই চূড়ান্ত নম্বর পায়; রসিদে সেই সময়ের একটা নম্বর ছাপে যাতে কাস্টমারকে দেওয়া যায়।

Bills go to the server in the order they were cut and receive their final number there; the receipt carries a provisional number at the time so the customer has one.

যেগুলো তখনো সার্ভারে যায়নি, সেগুলো ফোনের সঙ্গেই যায়; যা সিঙ্ক হয়েছে তা সার্ভারে নিরাপদ। তাই লাইন ফিরলে সিঙ্ক শেষ হতে দেওয়া দরকার, আর সফটওয়্যার সেটা মনে করিয়ে দেয়।

Whatever has not yet reached the server goes with the phone; what has synced is safe on the server. That is why the sync should be allowed to finish when the line returns, and the software reminds you.

আছে; এটা কোনো প্যাকেজের ফিচার নয়, কাউন্টারের স্বভাব। সব প্যাকেজে একই।

Yes; it is not a plan feature but how the counter behaves. The same on every plan.

দুটোতেই, কারণ দুটোতেই ব্রাউজারে চলে। যে ডিভাইসে একবার নেট থাকা অবস্থায় খোলা হয়েছে, সেটা অফলাইনে চলে।

Both, since both run in the browser. Any device that has opened it once with a line can run it offline.

দোকানের অনুরোধে সেই দোকানের জন্য বন্ধ করা যায়, যেমন একটা নষ্ট ডিভাইস ভুল বিল জমাতে থাকলে। তখন সেই দোকানের কাউন্টারে নেট ছাড়া বিল হবে না, লাইন থাকলে সব আগের মতো।

At the shop's request it can be switched off for that shop, say when a faulty device keeps queuing bad bills. The shop's counters then bill only with a line; with a line everything is as before.

নিজের দোকানেTry it on your own shop, চালিয়ে দেখুনfree

শুধু মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট। লাইফটাইম ফ্রি প্যাকেজে ৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট। মেয়াদ শেষ হয় না, কোনো টাকা লাগে না।

An account takes a phone number. The lifetime free plan gives you up to 30 products and 150 customers, reports for the last 30 days. It never expires and costs nothing.

ফর্ম পূরণ করতে ইচ্ছে করছে না?Would rather not fill a form?

শুধু নম্বরটা দিন: অফিস চলাকালীন এক ঘন্টার মধ্যে আমরাই কল করব।Leave your number: we call back within one working hour.

কল করুনCall us লাইফটাইম ফ্রিFree for life