নতুনNEW
নেট চলে গেলেও বিক্রি বন্ধ হবে না, অফলাইন মোড এখন সবার জন্য চালুFull offline mode is live: keep selling even when the internet drops

বাকির খাতা সহ পস সফটওয়্যার, বাংলাদেশ: বিল থেকে খাতা, খাতা থেকে তাগাদা, তাগাদা থেকে আদায়POS software with a baki (customer due) ledger in Bangladesh: from bill to ledger, ledger to reminder, reminder to collection

বাংলাদেশের মুদি, ফার্মেসি, হার্ডওয়্যার বা পাইকারি দোকানে বিক্রির একটা বড় অংশ বাকিতে, আর বিদেশি পস অ্যাপ বেশিরভাগই এটা জানে না: তাদের কাছে বিল হয় নগদে বা কার্ডে, "পরে দেবে" বলে কোনো ঘর নেই। দোকানসেবায় বাকির খাতা পসের ভেতরেই: বিল কাটার সময় "বাকি" চাপলে টাকাটা কাস্টমারের খাতায় বসে, কাস্টমার ধরে সীমা ও দিন বেঁধে দেওয়া যায়, তাগাদা এসএমএস নিজে যায়, আদায় নিলে খাতা কমে, আর মাস শেষে পার্টির স্টেটমেন্ট ছাপা হয়। খাতাটা লাইফটাইম ফ্রি প্যাকেজেও আছে (৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট); এসএমএস তাগাদা পেইড প্যাকেজে, মাসে ৳৩০০ থেকে।

In a Bangladeshi grocery, pharmacy, hardware or wholesale shop a large share of sales is on credit, and most international POS apps do not know that: to them a bill is paid in cash or by card, and there is no box for "will pay later". In Dokan Seba the dues ledger lives inside the POS: press "baki" while billing and the amount posts to the customer's ledger, each customer can carry a credit limit and credit days, reminder SMS go out on their own, a collection reduces the ledger, and a party statement prints at month end. The ledger is on the lifetime free plan too (up to 30 products and 150 customers, reports for the last 30 days); SMS reminders are on the paid plans, from ৳300 a month.

এই পাতা তিনটা প্রশ্নের উত্তর: শুধু খাতা অ্যাপ (টালিখাতা) আর খাতা সহ পসের তফাত কী; দোকানসেবার খাতা ঠিক কী করে আর কী করে না; আর কোন কাজ কোন প্যাকেজে।

This page answers three questions: how a ledger-only app (TallyKhata) differs from a POS with a ledger; exactly what Dokan Seba's ledger does and does not do; and which part sits on which plan.

এক নজরে দোকানসেবাDokan Seba at a glance

কীWhat it is
বাংলাদেশের দোকানের জন্য পস, স্টক, বাকির খাতা ও হিসাবের সফটওয়্যার (পস + ইআরপি)। ইন্টারফেস বাংলা, চাইলে ইংরেজি।POS, inventory, customer dues and accounts software (POS + ERP) for shops in Bangladesh. Bengali-first interface, English on a toggle.
ফ্রি প্যাকেজFree plan
৳০, মেয়াদ শেষ হয় না। সীমা: ৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট। সাপোর্ট নেই (হেল্প সেন্টার ও গাইড আছে)৳0, never expires. Limits: up to 30 products and 150 customers, reports for the last 30 days. No support (help centre and guides available)
পেইড প্যাকেজPaid plans
মাসে ৳৩০০ থেকে, দাম টাকায়, ওয়েবসাইটে লেখা। সাপোর্ট সহFrom ৳300 a month, priced in taka and printed on the site. Support included
সাপোর্টSupport
বাংলায় ফোন ও হোয়াটসঅ্যাপ সাপোর্ট সব পেইড প্যাকেজে, সকাল ১০টা থেকে রাত ৮টা। ফ্রি প্যাকেজে সাপোর্ট নেই; হেল্প সেন্টার ও গাইড খোলা আছে।Support by phone and WhatsApp in Bangla comes with every paid plan, 10:00 am to 8:00 pm. The Free plan has no support; the help centre and the guides are open to it.
চলেRuns on
ব্রাউজারে চলে, ফোন বা কম্পিউটারেIt runs in a browser, on a phone or a computer
ইন্টারনেট গেলেWhen the internet drops
কাউন্টারে বিল কাটা চলে, লাইন ফিরলে বিল নিজে সিঙ্ক হয়The counter keeps billing; the bills sync when the line returns
মূল মডিউলCore modules
বিল, স্টক, মাল কেনা, বাকির খাতা, খরচ, লাভ-ক্ষতি, দিন বন্ধের হিসাব, শাখাBilling, stock, purchases, customer dues (baki), expenses, profit and loss, day close, branches
ব্যবসার ধরনTrades
কম্পিউটার দোকান, হার্ডওয়্যার ও রঙের দোকান, রেস্টুরেন্ট ও ক্যাফে, জুতার দোকান, মুদি দোকান, ফার্মেসি, মোবাইল শপ, কাপড় ও ফ্যাশন, পাইকারি ও ডিস্ট্রিবিউশন, বেকারি ও কনফেকশনারি, কৃষি উপকরণ ও শস্য, বাইক এক্সেসরিজ ও সার্ভিসিং, ইলেকট্রনিক্স শপ, কসমেটিকস দোকান, পোল্ট্রি দোকান, অটো মোটর ও সার্ভিস, বই ও স্টেশনারি দোকান, ফার্নিচার দোকানComputer shop, Hardware & paint, Restaurant & Cafe, Shoe shop, Grocery shop, Pharmacy, Mobile shop, Clothing & fashion, Wholesale & distribution, Bakery & confectionery, Agri inputs & grain, Bike accessories & service, Electronics shop, Cosmetics shop, Poultry shop, Auto motors & service, Book & stationery shop, Furniture shop
টাকা দেওয়াPaying for a plan
বিকাশ, নগদ, রকেট বা কার্ডেbKash, Nagad, Rocket or card
এখনToday
১২০+ দোকানে চলছেRunning in 120+ shops
কোথা থেকেMade and supported from
দিগড়ী, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা-২৭০০, বাংলাদেশChuadanga, Bangladesh

বাকির খাতা: চার রকম উত্তরThe dues ledger: four answers

যা লাগেNeed কাগজের খাতাPaper khata খাতা অ্যাপ (টালিখাতা)Ledger app (TallyKhata) বিদেশি পস (Loyverse ও অন্যরা)International POS (Loyverse and others) দোকানসেবাDokan Seba
বিল কাটলেই বাকি খাতায়A bill posts to the ledger by itself ✕ আলাদা লেখা✕ Written separately টাকার অঙ্ক হাতে লেখা, বিলের পণ্য নেইThe amount typed by hand, no bill items ✕ খাতা নেই✕ No ledger ✓ বিলের সঙ্গে, পণ্য সহ✓ With the bill, items included
কাস্টমার ধরে বাকির সীমা ও দিনCredit limit and credit days per customer মাথায়In your head আংশিকPartly ✓ সীমা পেরোলে বিলে সতর্কতা✓ A warning on the bill that would cross it
তাগাদা এসএমএসReminder SMS ✕ ফোন করে✕ By phone call ✓ এক চাপে বা নিজে থেকে নিয়মিত, পেইডে✓ One tap or recurring on their own, paid plans
আদায়, আংশিক শোধ, শোধের প্রতিশ্রুতির তারিখCollection, part payment, promised date আংশিকPartly ✓ ফ্রিতেও✓ On free too
নেট গেলে আদায় লেখাRecording a collection with no internet আংশিকPartly ✓ পরে সিঙ্ক✓ Syncs later
একই পার্টি কাস্টমারও সাপ্লায়ারও: নেট হিসাবOne party who is both customer and supplier: the net আংশিকPartly আংশিকPartly ✓ দুই খাতা একসঙ্গে পড়া, সমন্বয়ে শোধ✓ Both ledgers read together, settled against each other
পার্টির স্টেটমেন্ট ছাপাPrinted party statement আংশিকPartly
স্টক, লাভ, বাকি এক জায়গায়Stock, profit and dues in one place খাতা-কেন্দ্রিকLedger-first স্টক ও বিক্রি, বাকি নয়Stock and sales, not dues
দামPrice ৳০৳0 ফ্রিFree মূল পস ফ্রি, ডলারে অ্যাড-অনCore POS free, add-ons in dollars ৳০ ফ্রি প্যাকেজ; মাসে ৳৩০০ থেকে৳0 free plan; from ৳300 a month

খাতা অ্যাপ আর খাতা সহ পস: কখন কোনটাLedger app versus POS with a ledger: when each

টালিখাতার মতো অ্যাপ একটা কাজ ভালো করে: কে কত বাকি রাখল, কবে শোধ করল, তাগাদা। সেটাই যদি দোকানের একমাত্র সমস্যা হয়, ওটাই নিন, ফ্রি। পস সহ খাতা লাগে তখন, যখন বাকিটা কোন পণ্যের সেটাও জানতে চান (মাসে কে কী নিল), স্টক আর বাকি একসঙ্গে মেলাতে চান, আর বিল কাটার পর আলাদা করে খাতায় টাকার অঙ্ক টাইপ করতে চান না। দোকানসেবায় বিলটাই খাতার এন্ট্রি; দুবার লেখা নেই, দুটো সংখ্যা মেলানোর কাজ নেই।

An app like TallyKhata does one thing well: who owes what, when they paid, reminders. If that is the shop's only problem, take it; it is free. A POS with a ledger is for when you also want to know what the credit was for (who took what this month), want stock and dues to reconcile together, and do not want to type an amount into a ledger after cutting a bill. In Dokan Seba the bill is the ledger entry; nothing is written twice and no two figures need matching.

দোকানসেবার খাতা ঠিক যা করেExactly what Dokan Seba's ledger does

  • বিলে "বাকি" চাপলে পুরো বা আংশিক টাকা কাস্টমারের খাতায়; নগদ, বিকাশ আর বাকি এক বিলে ভাগ করা যায়।Press "baki" on the bill and the whole or part of the amount posts to the customer; cash, bKash and credit can split one bill.
  • কাস্টমার ধরে বাকির সীমা (কত পর্যন্ত) আর দিন (কত দিনের মধ্যে); সীমা পেরোনো বিলে সফটওয়্যার সতর্ক করে।Per customer, a credit limit (how much) and credit days (within how long); a bill that would cross the limit gets a warning.
  • শোধের প্রতিশ্রুতির তারিখ লেখা যায়; তারিখ পেরোলে তালিকায় আলাদা।A promised payment date can be recorded; past it, the customer shows separately in the list.
  • তাগাদা এসএমএস: এক চাপে, বা নিয়মিত নিজে থেকে, বাংলা বা ইংরেজি টেমপ্লেটে; কোনো কাস্টমারকে তাগাদা না দিতে চাইলে তাঁকে বাদ রাখা যায়। এসএমএস পেইড প্যাকেজে, আগে থেকে কিনতে হয়।Reminder SMS: one tap, or recurring on their own, in a Bangla or English template; a customer you do not want reminded can be muted. SMS is on the paid plans and bought in advance.
  • আদায়: পুরো বা আংশিক, নগদে বা বিকাশে, কে নিল তা লেখা থাকে; নেট না থাকলেও লেখা যায়, লাইন ফিরলে সিঙ্ক।Collection: full or part, in cash or by bKash, recording who took it; works without internet and syncs when the line returns.
  • একই পার্টি যদি কাস্টমার ও সাপ্লায়ার দুটোই (কৃষক, ডিলার): দুই খাতা একসঙ্গে পড়া যায় আর চাইলে সমন্বয় করে শোধ, দুই খাতায় দুটো এন্ট্রি হিসেবে, কোনো সংখ্যা মুছে নয়।If one party is both customer and supplier (a farmer, a dealer): both ledgers read together and, when you choose, settle against each other, as two visible entries and never by overwriting a figure.
  • পার্টির স্টেটমেন্ট: তারিখ ধরে বিল, আদায়, ব্যালান্স; ছাপা বা হোয়াটসঅ্যাপে।Party statement: bills, collections and balance by date; printed or sent on WhatsApp.

যা করে নাWhat it does not do

বাকির ওপর সুদ হিসাব করে না, কাস্টমারের বাকির টাকা ব্যাংক বা এমএফএসের মাধ্যমে নিজে থেকে তুলে নেয় না, আর কাস্টমারের ক্রেডিট স্কোর বানায় না। খাতাটা দোকানের হিসাব, ঋণের সফটওয়্যার নয়।

It does not charge interest on dues, does not pull the money from a customer's bank or MFS account on its own, and does not build a customer credit score. The ledger is the shop's book, not a lending product.

যা জিজ্ঞেস করা হয়Questions people ask

আছে, পুরোটাই: বিল থেকে খাতায়, আদায়, স্টেটমেন্ট; সীমা ৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট। শুধু এসএমএস তাগাদা পেইড প্যাকেজে।

Yes, in full: bill to ledger, collection, statement; limits up to 30 products and 150 customers, reports for the last 30 days. Only SMS reminders are on the paid plans.

মাঝের প্যাকেজের কাস্টমার পোর্টালে: কাস্টমার নিজের ফোন থেকে বিল আর বাকি দেখেন। রসিদেও বাকির লাইন ছাপে।

On the middle plan's customer portal: the customer sees their bills and balance from their own phone. The receipt prints the dues line too.

কাস্টমারের নামের সঙ্গে শুরুর ব্যালান্স লিখে দিন, অথবা এক্সেলে নাম-ফোন-বাকির তালিকা দিলে আমরা তুলে দিই। অন্য সফটওয়্যার বা এক্সেল থেকে আসছেন? পণ্য, কাস্টমার, সাপ্লায়ার আর বকেয়ার তালিকা আমরাই সাজিয়ে তুলে দিই, আপনাকে আবার টাইপ করতে হবে না। ৫,০০০ পণ্য পর্যন্ত কোনো টাকা লাগে না, তার বেশি হলে এককালীন ৳২,০০০। শুধু আগের সফটওয়্যার থেকে এক্সেল বা সিএসভি ফাইল বের করে দিন।

Enter an opening balance against each customer, or hand us an Excel of names, phones and balances and we load it. Coming from another program or from Excel? We organise and import your products, customers, suppliers and outstanding balances, so nothing is typed twice. Up to 5,000 products it costs nothing; above that, a one-time ৳2,000. All we need is an Excel or CSV file out of the old program.

প্রতিটি বাকির বিল কে কাটল তা লেখা থাকে, আর কাস্টমারের বাকির সীমা যে-ই কাউন্টারে থাকুক একই ভাবে কাজ করে। স্টাফ কত ছাড় দিতে পারবে বা দাম বদলাতে পারবে কি না, সেটা আলাদা সেটিং (মাঝের প্যাকেজ); "কে বাকিতে বিক্রি করতে পারবে" এমন আলাদা ইউজার-অনুমতি নেই।

Every credit bill records who cut it, and a customer's credit limit applies whoever is at the till. How much discount a staff member may give, or whether they may change a price, is a separate setting (middle plan); there is no separate per-user permission for "may sell on credit".

নিয়মিত তাগাদা কত দিন পর পর যাবে তা আপনি ঠিক করেন, টেমপ্লেট আপনার ভাষায়, আর যাঁকে চান না তাঁকে বাদ রাখা যায়। বেশিরভাগ দোকান মাসে একবার রাখে।

You set how often recurring reminders go, the template is in your words, and anyone you choose is muted. Most shops settle on once a month.

তাহলে টালিখাতাই ঠিক, আর তা বলতে আমাদের দ্বিধা নেই। পস লাগবে যেদিন, সেদিন দোকানসেবায় এক্সেল দিয়ে চলে আসা যায়।

Then TallyKhata is the right pick, and we have no hesitation saying so. The day you need a POS, an Excel export brings you over to Dokan Seba.

নিজের দোকানেTry it on your own shop, চালিয়ে দেখুনfree

শুধু মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট। লাইফটাইম ফ্রি প্যাকেজে ৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট। মেয়াদ শেষ হয় না, কোনো টাকা লাগে না।

An account takes a phone number. The lifetime free plan gives you up to 30 products and 150 customers, reports for the last 30 days. It never expires and costs nothing.

ফর্ম পূরণ করতে ইচ্ছে করছে না?Would rather not fill a form?

শুধু নম্বরটা দিন: অফিস চলাকালীন এক ঘন্টার মধ্যে আমরাই কল করব।Leave your number: we call back within one working hour.

কল করুনCall us লাইফটাইম ফ্রিFree for life