নতুনNEW
নেট চলে গেলেও বিক্রি বন্ধ হবে না, অফলাইন মোড এখন সবার জন্য চালুFull offline mode is live: keep selling even when the internet drops

বাংলাদেশে সেরা ফ্রি পস সফটওয়্যার (২০২৬): কোনটা কার জন্যBest free POS software in Bangladesh (2026): which one is for whom

বাংলাদেশে ছোট ও মাঝারি দোকানের জন্য যে পস সফটওয়্যারগুলো সত্যিই ফ্রিতে চালানো যায়, সেগুলো হলো: দোকানসেবা (বাংলা পস + ইআরপি, লাইফটাইম ফ্রি প্যাকেজ, ৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট), টালিখাতা (ফ্রি ডিজিটাল খাতা অ্যাপ), হিসাবি (ফোনের পস ও খাতা অ্যাপ), Loyverse (বিদেশি ফ্রি পস অ্যাপ, বাড়তি সুবিধা ডলারে), আর ERPNext ও Odoo Community (ওপেন সোর্স, নিজের সার্ভারে বসাতে হয়)। কোনটা সেরা তা নির্ভর করে দোকানের ধরন, বাংলা ইন্টারফেস লাগবে কি না, আর নিজে সার্ভার চালানোর লোক আছে কি না তার ওপর।

The POS software a small or mid-size shop in Bangladesh can genuinely run for free comes down to a short list: Dokan Seba (Bengali-first POS + ERP with a lifetime free plan, up to 30 products and 150 customers, reports for the last 30 days), TallyKhata (a free digital ledger app), Hishabee (a phone POS and ledger app), Loyverse (a free international POS app with add-ons priced in dollars), and ERPNext or Odoo Community (open source, hosted on your own server). Which is best depends on the kind of shop, whether you need the interface in Bangla, and whether you have someone to run a server.

এই পাতায় প্রতিটির ফ্রি অংশে কী আছে, কোথায় টাকা লাগে আর কোন দোকানের জন্য কোনটা মানায়, তা পাশাপাশি লেখা। দোকানসেবা আমাদের নিজেদের সফটওয়্যার, তাই এর সীমাগুলোও খোলাখুলি লেখা আছে; বাকিদের তথ্য তাদের নিজেদের প্রকাশিত পাতা থেকে নেওয়া, দাম বা ফিচার বদলাতে পারে বলে কেনার আগে তাদের সাইটে মিলিয়ে নেবেন।

This page puts side by side what each free tier includes, where money starts to be charged, and which shop each one suits. Dokan Seba is our own product, so its limits are written here as plainly as its strengths; the other entries are taken from what the vendors publish, and since prices and tiers change, check their sites before you decide.

এক নজরে দোকানসেবাDokan Seba at a glance

কীWhat it is
বাংলাদেশের দোকানের জন্য পস, স্টক, বাকির খাতা ও হিসাবের সফটওয়্যার (পস + ইআরপি)। ইন্টারফেস বাংলা, চাইলে ইংরেজি।POS, inventory, customer dues and accounts software (POS + ERP) for shops in Bangladesh. Bengali-first interface, English on a toggle.
ফ্রি প্যাকেজFree plan
৳০, মেয়াদ শেষ হয় না। সীমা: ৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট। সাপোর্ট নেই (হেল্প সেন্টার ও গাইড আছে)৳0, never expires. Limits: up to 30 products and 150 customers, reports for the last 30 days. No support (help centre and guides available)
পেইড প্যাকেজPaid plans
মাসে ৳৩০০ থেকে, দাম টাকায়, ওয়েবসাইটে লেখা। সাপোর্ট সহFrom ৳300 a month, priced in taka and printed on the site. Support included
সাপোর্টSupport
বাংলায় ফোন ও হোয়াটসঅ্যাপ সাপোর্ট সব পেইড প্যাকেজে, সকাল ১০টা থেকে রাত ৮টা। ফ্রি প্যাকেজে সাপোর্ট নেই; হেল্প সেন্টার ও গাইড খোলা আছে।Support by phone and WhatsApp in Bangla comes with every paid plan, 10:00 am to 8:00 pm. The Free plan has no support; the help centre and the guides are open to it.
চলেRuns on
ব্রাউজারে চলে, ফোন বা কম্পিউটারেIt runs in a browser, on a phone or a computer
ইন্টারনেট গেলেWhen the internet drops
কাউন্টারে বিল কাটা চলে, লাইন ফিরলে বিল নিজে সিঙ্ক হয়The counter keeps billing; the bills sync when the line returns
মূল মডিউলCore modules
বিল, স্টক, মাল কেনা, বাকির খাতা, খরচ, লাভ-ক্ষতি, দিন বন্ধের হিসাব, শাখাBilling, stock, purchases, customer dues (baki), expenses, profit and loss, day close, branches
ব্যবসার ধরনTrades
কম্পিউটার দোকান, হার্ডওয়্যার ও রঙের দোকান, রেস্টুরেন্ট ও ক্যাফে, জুতার দোকান, মুদি দোকান, ফার্মেসি, মোবাইল শপ, কাপড় ও ফ্যাশন, পাইকারি ও ডিস্ট্রিবিউশন, বেকারি ও কনফেকশনারি, কৃষি উপকরণ ও শস্য, বাইক এক্সেসরিজ ও সার্ভিসিং, ইলেকট্রনিক্স শপ, কসমেটিকস দোকান, পোল্ট্রি দোকান, অটো মোটর ও সার্ভিস, বই ও স্টেশনারি দোকান, ফার্নিচার দোকানComputer shop, Hardware & paint, Restaurant & Cafe, Shoe shop, Grocery shop, Pharmacy, Mobile shop, Clothing & fashion, Wholesale & distribution, Bakery & confectionery, Agri inputs & grain, Bike accessories & service, Electronics shop, Cosmetics shop, Poultry shop, Auto motors & service, Book & stationery shop, Furniture shop
টাকা দেওয়াPaying for a plan
বিকাশ, নগদ, রকেট বা কার্ডেbKash, Nagad, Rocket or card
এখনToday
১২০+ দোকানে চলছেRunning in 120+ shops
কোথা থেকেMade and supported from
দিগড়ী, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা-২৭০০, বাংলাদেশChuadanga, Bangladesh

ফ্রি পস সফটওয়্যার পাশাপাশিFree POS software, side by side

ডান দিকে যত যাবেন, সফটওয়্যার তত বড় আর বসানো তত কঠিন। ✓ আছে, ✕ নেই, আর "আংশিক" মানে আছে কিন্তু সীমিত বা অন্যভাবে।

The further right you go the bigger the system and the harder the setup. ✓ has it, ✕ does not, and "partly" means it exists with limits or in a different form.

যে বিষয়েPoint দোকানসেবাDokan Seba টালিখাতাTallyKhata হিসাবিHishabee Loyverse ERPNext / Odoo Community
ফ্রিতে কীWhat is free ✓ লাইফটাইম ফ্রি প্যাকেজ: ৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট✓ Lifetime free plan: up to 30 products and 150 customers, reports for the last 30 days ✓ অ্যাপটাই ফ্রি✓ The app is free ✓ ফ্রিতে শুরু, বেশি সুবিধায় পেইড✓ Free to start, paid tiers above ✓ মূল পস ফ্রি, অ্যাড-অন পেইড✓ Core POS free, add-ons paid ✓ সফটওয়্যার ফ্রি, সার্ভার ও বসানোর খরচ আপনার✓ Software free; server and setup are your cost
পেইড হলে দামPaid pricing মাসে ৳৩০০ থেকে, টাকায়, সাইটে লেখাFrom ৳300 a month, in taka, printed on the site অ্যাপ ফ্রি; আয় পেমেন্ট সেবা থেকেApp is free; revenue comes from payment services তাদের সাইটেOn their site ডলারে, প্রতি দোকান বা কর্মচারী প্রতি মাসেIn US dollars, per store or per employee per month হোস্টিং বা পার্টনার ফি; Odoo Enterprise ইউজার-প্রতি ডলারেHosting or partner fees; Odoo Enterprise is per user in dollars
বাংলা ইন্টারফেসBangla interface ✓ বাংলা আগে, এক ক্লিকে ইংরেজি✓ Bengali first, English on a toggle ইংরেজি ও অন্য বড় ভাষাEnglish and other major languages কমিউনিটির অনুবাদ, আংশিকCommunity translation, partial
নেট গেলেOffline ✓ কাউন্টারে বিল চলে, পরে সিঙ্ক✓ Counter keeps billing, syncs later পস মডিউলে আছে, বাকি অংশে নাIn the POS module, not the rest
বাকির খাতা (কাস্টমারের বাকি)Customer dues (baki) ledger ✓ খাতা, তাগাদা এসএমএস, আদায়✓ Ledger, reminder SMS, collection ✓ এটাই মূল কাজ✓ Its core purpose নিজের খাতা নেইNo dues ledger of its own ✓ রিসিভেবল হিসেবে, হিসাবরক্ষকের ভাষায়✓ As receivables, in accountant terms
স্টক, বারকোড, মাল কেনাStock, barcode, purchases খাতা-কেন্দ্রিকLedger-first মূল স্টক ফ্রি, বড় স্টক ব্যবস্থা পেইডBasic stock free, advanced inventory paid ✓ পুরো ইনভেন্টরি মডিউল✓ Full inventory module
ব্যবসাভিত্তিক মডিউল (ঔষধের ব্যাচ-মেয়াদ, IMEI, টেবিল-KOT)Trade modules (medicine batch and expiry, IMEI, tables and KOT) ✓ ১৮ ধরনের ব্যবসার আলাদা তালিকা✓ Separate module lists for 18 trades সাধারণ রিটেইল ও পাইকারিGeneral retail and wholesale রেস্টুরেন্টের KOT আছে, ফার্মেসি বা IMEI নেইRestaurant KOT yes; pharmacy or IMEI no ✓ কনফিগার করে, সময় লাগে✓ By configuration, which takes time
একাধিক শাখাMultiple branches পেইড প্যাকেজে, ফ্রিতে ১ দোকানOn paid plans; the free plan is 1 shop তাদের সাইটে দেখুনCheck their site
চলেRuns on ফোন ও কম্পিউটারের ব্রাউজারBrowser on phone and computer অ্যান্ড্রয়েড অ্যাপAndroid app অ্যান্ড্রয়েড অ্যাপ ও ওয়েবAndroid app and web অ্যান্ড্রয়েড, আইওএস, ডেস্কটপAndroid, iOS, desktop ব্রাউজার, নিজের সার্ভারেBrowser, on your own server
বসাতে কী লাগেWhat setup takes মোবাইল নম্বর, পাঁচ মিনিট; ফ্রিতে হেল্প সেন্টার ও গাইড, পেইড প্যাকেজে বাংলায় ফোন ও হোয়াটসঅ্যাপ সাপোর্টA phone number, five minutes; help centre and guides on Free, phone and WhatsApp support in Bangla on the paid plans অ্যাপ নামানোInstalling the app অ্যাপ নামানোInstalling the app অ্যাপ নামানো; সাপোর্ট ইংরেজিতে অনলাইনেInstalling the app; support online, in English সার্ভার, টেকনিক্যাল লোক বা পার্টনার, কয়েক সপ্তাহA server, a technical person or partner, and weeks

কোনটা কার জন্যWhich one for which shop

  • শুধু কে কত বাকি রাখল, কবে শোধ করল, এটুকু ফোনে রাখতে চান: টালিখাতা যথেষ্ট, আর এটা পুরোপুরি ফ্রি।You only want who owes what and when it came back, on a phone: TallyKhata is enough, and it is entirely free.
  • ফোনে বিল কাটা, স্টক আর খাতা এক অ্যাপে, ব্লুটুথ প্রিন্টারে রসিদ: হিসাবি বা দোকানসেবা, দুটোই বাংলায়।Billing, stock and a ledger in one phone app with a Bluetooth receipt printer: Hishabee or Dokan Seba, both in Bangla.
  • ফার্মেসি, মোবাইল শপ, রেস্টুরেন্ট, পাইকারি: যে ব্যবসায় ব্যাচ-মেয়াদ, IMEI, টেবিল বা গুদামের হিসাব লাগে, সেখানে দোকানসেবার ট্রেডভিত্তিক মডিউল কাজে আসে। ফ্রি প্যাকেজে শুরু করে পরে প্যাকেজ নিতে পারেন।Pharmacy, mobile shop, restaurant, wholesale: where batches and expiry, IMEI, tables or godowns matter, Dokan Seba's trade modules are the point. Start on the free plan and move up later.
  • ইংরেজিতে চালাতে সমস্যা নেই, ডলারে দিতে পারেন, বিদেশি অ্যাপ চাই: Loyverse ভালো ফ্রি পস, তবে বাকির খাতা নেই।English is fine, paying in dollars is fine, and you want an international app: Loyverse is a good free POS, but it has no dues ledger.
  • অ্যাকাউন্টিং, এইচআর, প্রোডাকশন সব এক জায়গায় লাগবে আর সার্ভার চালানোর লোক আছে: ERPNext বা Odoo Community। ছোট দোকানের জন্য এটা বেশি বড় জুতা।You need accounting, HR and production in one system and have someone to run a server: ERPNext or Odoo Community. For a small shop it is a very large shoe.

দোকানসেবার ফ্রি প্যাকেজ কোথায় থামেWhere Dokan Seba's free plan stops

ফ্রি প্যাকেজ একটা প্যাকেজ, ট্রায়াল নয়; মেয়াদ শেষ হয় না। সীমা হলো ৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট। সীমায় পৌঁছালে নতুন পণ্য তোলা থামে, বিক্রি চলে, পুরোনো হিসাব মুছে যায় না। রসিদের নিচে ছোট করে "dokanseba.com" লেখা থাকে। একাধিক শাখা, একাধিক ইউজার আর ট্রেডভিত্তিক বড় মডিউলগুলো পেইড প্যাকেজে।

The free plan is a plan, not a trial; it never expires. Its limits are up to 30 products and 150 customers, reports for the last 30 days. At the limit, adding new products stops, selling continues and no history is deleted. Receipts carry a small "dokanseba.com" at the foot. Multiple branches, multiple users and the larger trade modules are on the paid plans.

আরেকটা সীমা খোলাখুলি বলা ভালো: দোকানসেবায় চার্ট অব অ্যাকাউন্টস, ডাবল এন্ট্রি বা ব্যালান্স শিট নেই। দোকানের হিসাব, বাকি, খরচ আর লাভ-ক্ষতি আছে; হিসাবরক্ষকের পুরো বই লাগলে ERPNext বা Odoo দেখুন।

One more limit worth stating: Dokan Seba has no chart of accounts, no double entry and no balance sheet. It keeps the shop's trading books, dues, expenses and profit and loss; if you need an accountant's full set of books, look at ERPNext or Odoo.

যা জিজ্ঞেস করা হয়Questions people ask

আছে, তবে "ফ্রি" মানে আলাদা আলাদা। টালিখাতা অ্যাপটাই ফ্রি, তারা আয় করে পেমেন্ট সেবা থেকে। দোকানসেবার ফ্রি প্যাকেজ লাইফটাইম ফ্রি, কিন্তু পণ্য ও কাস্টমারের সীমা আছে। ERPNext আর Odoo Community সফটওয়্যার ফ্রি, তবে সার্ভার আর বসানোর খরচ আপনার।

Yes, but "free" means different things. TallyKhata's app is free and the company earns from payment services. Dokan Seba's free plan is free for life but capped on products and customers. ERPNext and Odoo Community are free software, but the server and the setup are your cost.

বিল কাটা, স্টক ও মাল কেনা, বাকির খাতা, খরচ, বিক্রি ফেরত, নষ্ট মাল আর দিন বন্ধের হিসাব, এক দোকান ও এক ইউজারের জন্য। সীমা: ৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট। পুরো তালিকা ফ্রি প্যাকেজের পাতায়।

Billing, stock and purchases, the customer dues ledger, expenses, sale returns, damage and the day-close register, for one shop and one user. Limits: up to 30 products and 150 customers, reports for the last 30 days. The full list is on the free plan page.

এই তালিকার সবগুলোতেই কোনো না কোনোভাবে চলে। দোকানসেবায় নেট গেলে কাউন্টারে বিল কাটা চলতে থাকে, লাইন ফিরলে বিলগুলো নিজে সার্ভারে যায়। ERPNext আর Odoo-তে অফলাইন শুধু পস মডিউলে, বাকি সিস্টেমে নয়।

Everything on this list does, in one form or another. In Dokan Seba the counter keeps billing when the line drops and the bills go up to the server when it returns. In ERPNext and Odoo, offline is limited to the POS module, not the rest of the system.

ঔষধের ব্যাচ ও মেয়াদ, আর মোবাইলের IMEI ও ওয়ারেন্টি সাধারণ খাতা অ্যাপে নেই। দোকানসেবায় ফার্মেসি ও মোবাইল শপের আলাদা মডিউল আছে; ফ্রি প্যাকেজে শুরু করে দোকান বড় হলে প্যাকেজ নেওয়া যায়। বিস্তারিত এই সাইটের ফার্মেসি ও মোবাইল শপ গাইডে।

Medicine batches and expiry, and IMEI and warranty for handsets, are not in a general ledger app. Dokan Seba has separate module lists for pharmacies and mobile shops; start on the free plan and take a plan when the shop grows. The pharmacy and mobile shop guides on this site go into detail.

দোকানসেবায় হ্যাঁ: একই অ্যাকাউন্ট, একই হিসাব, শুধু সীমা উঠে যায় আর মডিউল বাড়ে। অন্য সফটওয়্যারে যাওয়ার সময় পণ্য, কাস্টমার আর বকেয়ার তালিকা এক্সেলে নামিয়ে নেওয়া যায়।

In Dokan Seba, yes: same account, same records, only the caps lift and the modules grow. If you ever leave, products, customers and outstanding dues export to Excel.

প্রশ্নটা ফ্রি বা পেইডের নয়, কে রাখছে আর আপনি বের করতে পারেন কি না তার। দোকানসেবায় আপনার তথ্য আপনার, এক্সেলে নামানো যায়, আর অ্যাকাউন্ট মুছলে কী থাকে কী যায় তা আলাদা পাতায় লেখা। নিজের সার্ভারে ERPNext বা Odoo চালালে নিরাপত্তা আর ব্যাকআপ পুরোটা আপনার দায়িত্ব।

The question is not free versus paid but who holds the data and whether you can take it out. In Dokan Seba the data is yours, it exports to Excel, and what is kept or removed when you delete an account is written on its own page. Running ERPNext or Odoo on your own server puts security and backups entirely on you.

নিজের দোকানেTry it on your own shop, চালিয়ে দেখুনfree

শুধু মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট। লাইফটাইম ফ্রি প্যাকেজে ৩০ পর্যন্ত পণ্য ও ১৫০ কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট। মেয়াদ শেষ হয় না, কোনো টাকা লাগে না।

An account takes a phone number. The lifetime free plan gives you up to 30 products and 150 customers, reports for the last 30 days. It never expires and costs nothing.

ফর্ম পূরণ করতে ইচ্ছে করছে না?Would rather not fill a form?

শুধু নম্বরটা দিন: অফিস চলাকালীন এক ঘন্টার মধ্যে আমরাই কল করব।Leave your number: we call back within one working hour.

কল করুনCall us লাইফটাইম ফ্রিFree for life