সব দোকানের জন্যEvery shop — কোন কাজ কীভাবেhow each job is done
এই ধরনের দোকানে সফটওয়্যারে যা যা পাওয়া যায় তার পুরো তালিকা, প্রতিটির কাজ আলাদা করে লেখা। যেটা এই দোকানে নেই সেটা এখানে দেখানো হয় না।Everything a shop of this kind gets, each written up on its own. What this trade does not get is not listed here.
- পণ্য যোগ করা ও স্টকAdding products and stock নতুন পণ্য তোলা, কেনা-বিক্রির দাম বসানো, আর স্টক কত আছে সেটা দেখা। বারকোড স্ক্যান করলে নম্বর নিজেই বসে যায়, আর কম পড়লে পণ্যটা রিঅর্ডারের তালিকায় চলে আসে।Adding a product, setting its cost and selling price, and seeing the stock left. A barcode scan fills the number in, and low stock shows in the reorder list.
- কাউন্টারে বিক্রি করাSelling at the counter স্ক্যান করে বিল বানানো, টাকা নেওয়া, আর বাকি রাখা।Scan, make the bill, take the money — or put it on the customer’s account.
- ক্যাটাগরি, ব্র্যান্ড আর ইউনিটCategories, brands and units পণ্য ভাগ করে রাখা, যাতে খোঁজা আর হিসাব দুটোই সহজ হয়।Grouping products so both finding them and reading the figures get easier.
- কাস্টমার আর তাদের বাকিCustomers and their dues কাস্টমার যোগ করা, কার কত বাকি দেখা, আর টাকা আদায় করা। জমা পুরনো বাকি থেকে নিজে থেকেই কাটে, আর বাকির খাতা থেকে সরাসরি মনে করিয়ে দেওয়ার বার্তা পাঠানো যায়।Adding customers, seeing who owes what, and collecting it. A payment comes off the oldest dues by itself, and reminders go out in your shop’s name.
- সাপ্লায়ার আর আপনার পাওনা-দেনাSuppliers and what you owe কার কাছ থেকে মাল আনেন, কত দেনা আছে, আর কবে শোধ করলেন। মাল তোলা লিখে রাখলেই স্টক বেড়ে যায়, আর টাকা কোন অ্যাকাউন্ট থেকে গেল সেটাও লেখা থাকে।Who you buy from, what you still owe them, and what you have paid. Recording a purchase raises stock at once, and a payment records which account it left from.
- রিপোর্ট — বিক্রি, লাভ আর ক্যাশReports — sales, profit and cash দিনের শেষে দোকানের অবস্থা এক জায়গায় — আজকের বিক্রি, খরচ আর হাতে কত টাকা থাকার কথা। লাভ, কোন মালে কত টাকা আটকে আছে, আর যেকোনো রিপোর্ট এক্সেলে নামানো।The state of the shop, in one place, at the end of the day — today’s sales, expenses and the cash that should be in hand, profit, and any report out to Excel.
- কর্মচারী আর কে কী দেখতে পাবেStaff, and who may see what কর্মচারী যোগ করা আর তাদের অনুমতি ঠিক করা। প্রত্যেকের আলাদা লগইন থাকলে কে কী করেছে দেখা যায়, আর কেউ চলে গেলে মুছে না ফেলে বন্ধ করে দেওয়া যায়।Adding staff and setting what each of them can do. Separate logins show who sold what and who changed what, and a leaver is switched off rather than deleted.
- সেটিংস — দোকানের নাম, লোগো ও বিলের চেহারাSettings — shop name, logo and how bills look দোকানের তথ্য একবার ঠিক করে দিলে সেটাই প্রতিটা বিলে, রসিদে আর খুদে বার্তায় যায়।Set the shop’s details once and they carry onto every bill, receipt and text message.
- অ্যাকাউন্ট — ক্যাশ, ব্যাংক ও বিকাশAccounts — cash, bank and bKash টাকা কোথায় আছে সেটা আলাদা করে রাখা, আর এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো।Keeping the money in separate places, and moving it between them.
- বিলিং — প্ল্যান, এসএমএস ক্রেডিট আর পেমেন্টBilling — your plan, SMS credits and payments দোকানসেবার নিজের প্ল্যান কবে শেষ, কীভাবে বাড়াবেন, আর এসএমএস কেনা।When your Dokan Seba plan ends, how to extend it, and buying SMS credits.
- ফ্রি প্যাকেজ, বুকিং আর সেটআপ সার্ভিসThe free plan, the booking and the setup service কোন প্যাকেজে আছেন, ফ্রি প্যাকেজের সীমা কোথায়, পুরো সফটওয়্যার আগে চালিয়ে দেখার উপায়, আর হাতে-কলমে সেটআপ কীভাবে নেবেন।Which plan you are on, where the free plan's limits are, how to run the full software before paying, and how to book hands-on setup.
- ডাটা ইমপোর্ট — পুরনো হিসাব নিয়ে আসাImport — bringing your old records in এক্সেল থেকে পণ্য বা কাস্টমার তোলা, আর পুরনো সফটওয়্যারের ব্যাকআপ আনা।Loading products or customers from Excel, and bringing in a backup from your old software.
- অ্যাকটিভিটি — কে কখন কী করেছেActivity — who did what, and when দোকানে কে কী বদলেছে তার পুরো তালিকা, তারিখ আর নামসহ।A full list of what changed in the shop, with the name and the time.
- ট্র্যাশ — ভুলে মুছে ফেলা জিনিস ফিরিয়ে আনাTrash — getting back something you deleted মুছে ফেলা পণ্য, কাস্টমার বা বিল কিছুদিন এখানে থাকে, ফেরত আনা যায়।A deleted product, customer or bill waits here for a while and can be brought back.
- ইনটেক — এক স্ক্যানেই ফেরত আর ওয়ারেন্টিIntake — returns and warranty in one scan কাস্টমার কিছু নিয়ে ফিরে এলে এখানে স্ক্যান করলেই সব বেরিয়ে আসে।When a customer comes back with something, one scan here brings up everything about it.
- যাচাই করার বিলBills to check নেট ছাড়া কাটা যেসব বিলে কিছু একটা গরমিল ছিল, সেগুলো এখানে জমা হয়।Bills made offline that came back with something not quite right.
- দামের ব্যতিক্রম — কে কত ছাড় দিলPrice exceptions — who sold below the price যেসব বিলে ঠিক করা দামের চেয়ে কমে বিক্রি হয়েছে, তার তালিকা।The bills where something went out for less than the price you set.
- সিকিউরিটি — কে কোথা থেকে ঢুকছেSecurity — who is signing in, and from where লগইনের ইতিহাস, চালু থাকা ডিভাইস, আর সন্দেহ হলে কী করবেন।Sign-in history, the devices that are logged in, and what to do if something looks wrong.
- আমার দোকানের ডেটা — ব্যাকআপে কী আছেMy shop’s data — what the backup holds রোজ রাতে আপনার হিসাবের যে কপি রাখা হয়, তাতে কী কী আছে।What is inside the nightly copy that is kept of your records.
- মেনু নিজের মতো সাজানোArranging the menu your own way যেটা রোজ লাগে সেটা উপরে, যেটা লাগে না সেটা লুকিয়ে রাখা।What you use daily at the top, what you never use out of sight.
যে কাজটা খুঁজছেন সেটা এখানে না পেলে সহায়িকার প্রথম পাতায় রোজকার কাজগুলো দেখুন, অথবা আমাদের জানান — কোন কাজটা লিখতে হবে সেটা জানলে সেটাই আগে লেখা হবে।If the job you are after is not here, the front page of the library covers the everyday ones — or tell us which one you needed, and that is the one that gets written next.