যা নিয়ে ব্যবসায়ীরাThe questions shop owners সবচেয়ে বেশি জানতে চানactually ask us
পস সফটওয়্যার নেওয়ার আগে যেসব প্রশ্ন মাথায় আসে, তার সোজাসাপ্টা উত্তর। এখানে না পেলে ফোন দিন, বাংলায় বুঝিয়ে দেব।Straight answers to what comes up before buying POS software. If yours is not here, call us: we will explain it in Bangla or English.
প্রথমThe first কয়েকটি প্রশ্নfew questions
চলবে। দোকানসেবা অফলাইন-ফার্স্ট, অর্থাৎ প্রতিটি বিল আগে আপনার ডিভাইসেই সেভ হয়। নেট না থাকলেও বিল করা, স্টক কমা, প্রিন্ট বের হওয়া, সব আগের মতোই চলে। লাইন ফিরে এলে জমে থাকা এন্ট্রিগুলো নিজে থেকেই সার্ভারে চলে যায়, আপনাকে কিছু চাপতে হয় না।
Yes. DokanSeba is offline-first, so every bill is saved on your device before anything else. With no connection you can still bill, print and move stock exactly as usual. When the line comes back, the queued entries upload on their own: you do not press anything.
বেশির ভাগ কর্মচারী আধা ঘন্টার মধ্যে বিল কাটা শিখে যান। সব লেখা বাংলায়, আর কাউন্টারের স্ক্রিনে বোতাম হাতেগোনা কয়েকটা। এর বাইরে স্ক্রিন শেয়ার করে আমরা নিজেরা শিখিয়ে দিই, আর ইউটিউবে ছোট ছোট ভিডিও তো আছেই।
Most counter staff are billing on their own within half an hour. The labels are in Bangla and the sales screen has only a handful of buttons. Beyond that we teach them ourselves over a screen share, and there are short how-to videos online.
বাধ্যতামূলক নয়। স্ক্যানার ছাড়াও নাম লিখে বা তালিকা থেকে পণ্য বেছে বিল করা যায়। তবে দোকানে ভিড় হলে একটা সাধারণ স্ক্যানার (২,৫০০–৪,০০০ টাকা) আর থার্মাল প্রিন্টার (৫,০০০–৮,০০০ টাকা) কাজটা অনেক দ্রুত করে দেয়। যেকোনো ব্র্যান্ডের সাধারণ USB ডিভাইসই চলে।
Not compulsory: you can search by name or pick from a list instead. But in a busy shop a basic scanner (৳2,500–4,000) and a thermal printer (৳5,000–8,000) speed things up a lot. Any ordinary USB device works.
যাবে। পণ্যের তালিকা, গ্রাহক, সাপ্লায়ার আর কার কাছে কত বাকি, সব এক্সেল বা CSV ফাইল থেকে একবারে তোলা যায়। পেইড প্যাকেজে আমাদের টিম জুম বা AnyDesk-এ ২-৩টি পণ্য তুলে দেখিয়ে দেয়; পুরো তালিকা আমাদের দিয়ে তোলাতে চাইলে এককালীন সেটআপ ফি লাগে, ন্যূনতম ৳৫,০০০, এতে ৫,০০০ পণ্য পর্যন্ত ধরা, এর বেশি হলে ফি বাড়ে।
Yes. Products, customers, suppliers and outstanding dues all import from Excel or CSV in one pass. On a paid plan our team shows you how with 2-3 products over Zoom or AnyDesk; having us load the whole list is the one-time setup fee, ৳5,000 minimum, covering up to 5,000 products; more than that and the fee goes up.
বিকাশে ৳১০০ দিলে ৩০ দিন Premium চালু হয়ে যায়। এর পর কোনো প্যাকেজ নিলে ৳১০০ প্রথম বিল থেকে বাদ যায়। প্যাকেজ না নিলে নিজে থেকে কোনো টাকা কাটা হয় না, আর ৩০ দিনের মধ্যে চাইলে ৳১০০ ফেরতও পাবেন।
Pay ৳100 by bKash and Premium runs for 30 days, nothing to pay. Take any plan after that and the ৳100 comes off your first bill. If you do not, nothing more is ever charged, and you can ask for the ৳100 back within the 30 days.
বিল, স্টক, বাকির খাতা, মাল কেনা আর খরচের হিসাব, কোনো টাকা ছাড়া, আর মেয়াদ শেষ হয় না। সীমা: ৩০ পর্যন্ত পণ্য, ১৫০ পর্যন্ত কাস্টমার, শেষ ৩০ দিনের রিপোর্ট। বিস্তারিত ফ্রি প্যাকেজ পাতায়।
Billing, stock, the customer dues ledger, purchases and expenses, at no cost, and it never expires. The limits: up to 30 products, 150 customers, and reports for the last 30 days. Details on the free plan page.
দোকান খোলা থেকে প্রথম বিল পর্যন্ত আমাদের টিম আপনার সঙ্গে থাকে: সেটিংস, পণ্য তোলা, কর্মচারীর ট্রেনিং। হাতে-কলমে সেটআপ সার্ভিস ৳৫,০০০, বাৎসরিক প্যাকেজে ফ্রি। প্যাকেজের বিলেই একটা লাইন হিসেবে যোগ হয়।
Our team stays with you from opening the shop to the first bill: settings, loading products, training staff. Hands-on setup service ৳5,000, free on a yearly plan. It appears as one line on your plan bill.
আপনার হিসাবHow safe কতটা নিরাপদyour numbers are
না। আপনার ডেটা এনক্রিপ্ট করা অবস্থায় থাকে এবং শুধু আপনি যাদের অ্যাকাউন্ট খুলে দেবেন তারাই দেখতে পাবেন। আমাদের সাপোর্ট টিমও আপনার লিখিত অনুমতি ছাড়া আপনার হিসাবে ঢোকে না।
No. Your data is stored encrypted and only the users you create can open it. Our own support team does not enter your account without your written permission.
আপনি ঠিক করবেন কে কতটুকু দেখবে। যেমন কাউন্টারের ছেলেটাকে শুধু বিল কাটার অনুমতি দিলেন, সে লাভ-ক্ষতি বা ক্রয়মূল্য দেখতে পাবে না। এর সাথে প্রতিটি বিলের সাথে কে কেটেছে তার নাম জুড়ে থাকে, কোন কর্মচারী কখন কোন পণ্য কত দামে বিক্রি করল তার রিপোর্ট থাকে, আর কে কার অনুমতি কখন বদলেছে সেটার আলাদা তালিকাও থাকে।
You decide. Give the counter operator billing rights only and they will never see cost prices or profit. On top of that, every bill carries the name of the person who made it, a report shows which member of staff sold which product at what price, and a separate list records who changed whose permissions and when.
না। ডেটা ডিভাইসের পাশাপাশি ক্লাউডেও থাকে এবং প্রতি রাতে ব্যাকআপ নেওয়া হয়। নতুন ডিভাইসে লগইন করলেই সব হিসাব আগের মতো ফিরে আসবে।
Nothing is lost. Data lives in the cloud as well as on the device and is backed up every night. Log in on a new machine and everything is there.
মূল সার্ভার বাংলাদেশেই, তাই সফটওয়্যার দ্রুত চলে আর দেশের বাইরে ডেটা পাঠানোর প্রশ্ন আসে না। ব্যাকআপের একটি কপি আলাদা জায়গায় রাখা হয় নিরাপত্তার জন্য।
The primary servers are in Bangladesh, which keeps the software fast and your records in the country. One backup copy is held separately for safety.
সফটওয়্যার দিয়েWhat the software কী কী হবেcan handle
যাবে। কোন প্যাকেজে কতগুলো শাখা যোগ করা যাবে সেটা দাম ও প্যাকেজ পাতার কার্ডে লেখা আছে। প্রতিটি শাখার বিক্রি, স্টক ও লাভ আলাদা করে দেখা যায়, আবার সবগুলো মিলিয়ে মোট হিসাবও পাওয়া যায়।
Yes. How many branches each plan covers is on the cards on the pricing page. Each branch reports its own sales, stock and profit, and you also get a combined view.
যাবে। ভ্যাটসহ চালান তৈরি এবং মুশক ৬.৩ ফরম্যাটে প্রিন্ট করার সুবিধা আছে। ভ্যাট হার পণ্যভেদে আলাদা করেও সেট করা যায়।
Yes. VAT-inclusive invoices print in Mushak 6.3 format, and rates can be set per product.
যাবে। অ্যান্ড্রয়েড অ্যাপ বা ব্রাউজার থেকে যেকোনো জায়গা থেকে দেখতে পারবেন, আজ কত বিক্রি, কে কত বাকি রেখেছে, কোন মাল শেষের পথে। অনেক মালিক দোকানে না গিয়েই দিনের হিসাব দেখে নেন।
Yes, through the Android app or any browser: today's sales, who owes money, what is running low. Many owners check the day's figures without going to the shop at all.
যাবে। এক বিলে কিছু নগদ, কিছু বিকাশ আর বাকিটা বাকি, এভাবেও রাখা যায়। প্রতিটি মাধ্যমে দিনে কত টাকা এলো তার আলাদা হিসাবও পাবেন।
Yes, and you can split one bill across cash, bKash and credit. Each method is totalled separately in the day's report.
হবে। ফার্মেসির জন্য ব্যাচ ও মেয়াদ ধরে স্টক রাখা যায় এবং মেয়াদ শেষের আগেই সতর্কবার্তা আসে। মোবাইল ও ইলেকট্রনিক্সের জন্য প্রতিটি ইউনিট IMEI বা সিরিয়াল নম্বর ধরে ট্র্যাক করা যায়, ওয়ারেন্টি ও RMA-সহ।
Both. Pharmacies get batch and expiry tracking with alerts well before the date. Mobile and electronics shops track every unit by IMEI or serial, including warranty and RMA.
সমস্যা হলেWhen something কী করবেনgoes wrong
হ্যাঁ, আমাদের পুরো টিম বাংলায় কথা বলে। সাপোর্ট পেইড প্যাকেজের সাথে আসে: ফোন করুন অথবা ইমেইল করুন, যেভাবে সুবিধা। জরুরি সমস্যায় গড়ে ১০ মিনিটের মধ্যে সাড়া দেওয়া হয়। ফ্রি প্যাকেজে ফোন কলে সাপোর্ট পাবেন; হোয়াটসঅ্যাপ ও চ্যাট পেইড প্যাকেজে, আর হেল্প সেন্টার ও গাইড সবার জন্য, বাংলায়।
Yes, the whole team speaks Bangla. Support comes with the paid plans: reach us by phone or email. Urgent issues get a response in about ten minutes on average. The Free plan gets support by phone call; WhatsApp and chat come with the paid plans.
না, আমাদের কেউ দোকানে যায় না, পুরো সেটআপ আর ট্রেনিং স্ক্রিন শেয়ারে হয়, সব জেলায় একইভাবে। এতে সুবিধাটা হলো কারও আসার তারিখের জন্য বসে থাকতে হয় না; অর্ডার করার দিনেই সাধারণত কাজ শুরু হয়ে যায়। পণ্যের তালিকা তোলা, প্রিন্টার বসানো, কর্মচারীকে শেখানো, সবই আমরা করে দিই, কাজে কোনো ঘাটতি হয় না।
No: there are no shop visits at all. The whole setup and the training happen over a screen share, the same way in every district. The upside is that there is nothing to wait for: work usually starts the day you order. Loading your product list, configuring the printer, teaching your staff: we do all of it, and nothing gets skipped.
বন্ধ করার আগে আপনার সব হিসাব এক্সেল ফাইলে নামিয়ে নিতে পারবেন। ডেটা আমরা আরও ৯০ দিন রেখে দিই, যাতে মত বদলালে আবার ফিরে আসতে পারেন।
Export everything to Excel before you leave. We also keep your data for another 90 days in case you change your mind.
হ্যাঁ। বাংলায় ফোন ও হোয়াটসঅ্যাপ সাপোর্ট সব পেইড প্যাকেজে, সকাল ১০টা থেকে রাত ৮টা। ফ্রি প্যাকেজে ফোন কলে সাপোর্ট পাবেন; হেল্প সেন্টার ও গাইড সবার জন্য খোলা। হেল্প সেন্টারে প্রতিটি কাজ ধাপে ধাপে লেখা আছে, আর গাইড পাতায় দোকানভিত্তিক লেখা। প্যাকেজ নিলে সেদিন থেকেই হোয়াটসঅ্যাপ, চ্যাট ও স্ক্রিন শেয়ারেও আমাদের পাবেন।
Yes. Support by phone and WhatsApp in Bangla comes with every paid plan, 10:00 am to 8:00 pm. The Free plan gets support by phone call; the help centre and the guides are open to everyone. The help centre has every task written out step by step, and the guides cover each kind of shop. Take a plan and WhatsApp, chat and screen share open up from that day.
উত্তরStill খুঁজে পাননি?not answered?
ফোন দিন বা হোয়াটসঅ্যাপে লিখুন, বাংলায় বুঝিয়ে বলব, জোর করে কিছু বিক্রি করব না।Call or message us on WhatsApp. We will explain it plainly and we will not push you to buy.