নতুনNEW
নেট চলে গেলেও বিক্রি বন্ধ হবে না, অফলাইন মোড এখন সবার জন্য চালুFull offline mode is live: keep selling even when the internet drops

বই ও স্টেশনারি দোকানBook & stationery shop-কোন কাজ কীভাবেhow each job is done

এই ধরনের দোকানে সফটওয়্যারে যা যা পাওয়া যায় তার পুরো তালিকা, প্রতিটির কাজ আলাদা করে লেখা। যেটা এই দোকানে নেই সেটা এখানে দেখানো হয় না।Everything a shop of this kind gets, each written up on its own. What this trade does not get is not listed here.

বিক্রি ও বিলSelling and billing 8

  • বিক্রি ফেরতSale returns কাস্টমার মাল ফেরত দিলে টাকা আর স্টক দুইটাই ঠিকমতো ফিরিয়ে নেওয়া।When a customer brings something back, both the money and the stock go back correctly.
  • ডিসকাউন্ট কুপন, কয়টা ফিরে এল আর কত ছাড় গেলDiscount coupons, how many came back, and what they cost ছাড়ের কোড বানানো আর হিসাব রাখা, কয়টা কুপন ফেরত এল, আর মোট কত টাকা ছাড় গেল।Making discount codes and counting them afterwards, how many came back, and what the discount cost.
  • বারকোড লেবেলBarcode labels মালের গায়ে লাগানোর জন্য দাম আর বারকোড দেওয়া লেবেল ছাপা।Printing price-and-barcode labels to stick on the goods.
  • কোটেশনQuotations অর্ডার পাওয়ার আগে লিখিত দাম দেওয়া, অফিস বা বড় অর্ডারের জন্য।A written price before the order, for offices and bulk buyers.
  • ডেলিভারি চালানDelivery challans মাল পাঠানোর সময় সাথে যাওয়া ডেলিভারি চালান, বিল হওয়ার আগেই।The delivery challan that travels with the goods, before the bill is raised.
  • কুরিয়ার ট্র্যাকিংCourier tracking কুরিয়ারে পাঠানো পার্সেল আর ডেলিভারির টাকা (ক্যাশ অন ডেলিভারি) ফেরত আসার হিসাব।Parcels sent by courier, and the cash-on-delivery money coming back.
  • বলার দামের চেয়ে কমে বিক্রিSold below the quoted price কোন স্টাফ কোন পণ্য কত দামে বিক্রি করেছেন, আর কোন লাইন দোকানের বলা দামের চেয়ে কমে গেছে, মাস ধরে দেখুন। প্রতিটি বিলে তখনকার বলা দাম সেভ থাকে, তাই পুরনো বিক্রি আজকের দামে যাচাই হয় না।Month by month: which staff member sold which product at what price, and which lines went out below what the shop would have quoted. Each bill saves the price quoted at the time, so an old sale is never judged against today’s price.
  • স্টাফের ছাড় ও দাম বদলের নিয়ন্ত্রণStaff discount and price-change limits দোকান নিজে ঠিক করবে, যার “যেকোনো ছাড় বা দাম দেওয়া” অনুমতি নেই এমন স্টাফ এক বিলে সর্বোচ্চ কত শতাংশ ছাড় দিতে পারবে (০ মানে যেকোনো ছাড়েই ম্যানেজার PIN লাগবে), আর সে পণ্যের দাম আদৌ নিজে বদলাতে পারবে কি না। দুটোই Settings-এ বসানো যায়।The shop's own two answers about staff and price: the most a staff member without the “Give any discount or price” permission may give away on one bill before the manager PIN is demanded (0 means every give-away needs it), and whether such a user may type a price the catalogue does not agree with at all. Both are set in Settings.

টাকা-পয়সার হিসাবMoney 9

  • বাকির খাতাCustomer credit ledger কে কত টাকা বাকি রাখল, কে কবে কত শোধ করল, পুরো বাকির হিসাব এক জায়গায়।Who owes what, and who paid how much when, the whole dues book in one place.
  • চেক রেজিস্টারCheque register হাতে আসা আর দেওয়া চেক, কোনটা কবে ব্যাংকে জমা পড়ল, কোনটা ফেরত এল।Cheques taken in and given out, what has been banked, and what bounced.
  • খরচExpenses দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, স্টাফের নাশতা, প্রতিদিনের খরচ লিখে রাখা।Shop rent, the electricity bill, tea for the staff, the daily outgoings written down.
  • খরচের সীমা, মাসের কত দিনে কত খরচ হলোExpense budgets, against how much of the month is gone কোন খাতে এ মাসে কত খরচ করবেন, তার সীমা বেঁধে দেওয়া, মাল কেনা, ভাড়া, স্টাফ। কত খরচ হয়েছে আর কত বাকি আছে তো দেখাবেই, সঙ্গে মাসের কত দিন গেছে সেটাও পাশে থাকে, তাই বোঝা যায় খরচটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কি না। সীমার কাছে গেলে আর সীমা পেরোলে নোটিফিকেশন আসে। সীমা না বসালে আগের মতোই সব চলে।Deciding what each heading may cost this month, buying stock, rent, staff. It shows what has been spent and what is left, and beside it how much of the month has gone, so you can tell whether the money is going too fast. A notification comes as the limit approaches and again when it is reached. Set no budget and nothing changes.
  • ঋণের হিসাবLoan register ব্যাংক, এনজিও বা সমিতি থেকে নেওয়া ঋণ, কবে কত নিলেন, কোন কিস্তিতে কত দিলেন, আর কত বাকি।Loans from a bank, an NGO or a samity, what was borrowed and when, every instalment paid, and what is still owed.
  • মূলধন ও বিনিয়োগকারীCapital and investors কে কত টাকা মূলধন খাটিয়েছে, আর লাভের ভাগ কার কত।Who has put in how much capital, and whose share of the profit is what.
  • কাউন্টার ও কাউন্টার-ভিত্তিক হিসাবCounters and per-counter takings এক দোকানে কয়েকটা বিলিং কাউন্টার থাকলে প্রত্যেকটার নাম দিন, কাউন্টার ১, কাউন্টার ২। কোন বিল কোন কাউন্টারে হয়েছে তা বিলেই থাকে, আর প্রত্যেক কাউন্টারের ক্যাশ ড্রয়ার আলাদা: সকালে কত টাকা দেওয়া হলো, দিনভর কত ঢুকলো, কত বেরোলো, আর রাতে গুনে কত কম বা বেশি পাওয়া গেল। টাকা রাখার নিয়ম বদলায় না, প্রত্যেক ড্রয়ার দোকানেরই একটা সাধারণ ক্যাশ হিসাব, যা বাকি সব হিসাবের মতোই দেখা ও মেলানো যায়। এক কাউন্টারের দোকানে কিছু করার দরকার নেই, সব আগের মতোই চলবে।Naming the billing points inside one shop, counter 1, counter 2, so a bill records which one rang it and each keeps its own cash drawer: what float went in this morning, what came in and went out through the day, and what was actually found in the box tonight against what the books expect. It changes nothing about how money is held: each drawer is an ordinary cash account of the shop's, read and reconciled like every other one. A shop with a single counter need do nothing and sees no change.
  • দিন বন্ধের হিসাবDay close register দিন শেষে ক্যাশ মিলিয়ে দিন বন্ধ করার খাতা, কোন দিন কে বন্ধ করলো, হিসাবে কত ছিল আর বাক্সে কত পাওয়া গেল। যেসব দোকান আনুষ্ঠানিকভাবে দিন বন্ধ করে না, তাদের এটা লাগে না। বন্ধ করলে আগের বন্ধ করা দিনগুলোর হিসাব থেকেই যায়।The day-closing book: who closed which day, what the books expected and what was counted in the box. A shop that does not formally close its day has no use for it. Switching it off leaves every day already closed exactly as recorded.
  • কাস্টমারভিত্তিক লাভCustomer profitability কোন কাস্টমারের কাছে বিক্রি করে আসলে কত লাভ হচ্ছে, সেটার তালিকা। বিক্রি আর কেনা দামের হিসাব থেকেই তৈরি হয়, আলাদা করে কিছু লিখতে হয় না। বন্ধ করলে শুধু এই একটা স্ক্রিন মেনু থেকে সরে যায়, কাস্টমার, বিল বা লাভের কোনো হিসাব নষ্ট হয় না।Which customers actually make you money, ranked. Built entirely from bills and cost you have already recorded, so nothing extra is entered anywhere. Switching it off removes one screen from the menu; every customer, bill and margin stays exactly as it is and every other report still shows them.

মাল ও স্টকStock and goods 6

  • মাল কেনা ও অর্ডারPurchases and orders সাপ্লায়ারের কাছ থেকে মাল আসা, ফেরত যাওয়া, আর কার কাছে কত পাওনা বাকি।Stock coming in from suppliers, what goes back, and how much you still owe each of them.
  • স্টক গণনাStock audit হাতে গুনে মিলিয়ে দেখা, খাতায় যা দেখাচ্ছে দোকানে আসলেই তা আছে কি না।Counting the shelves by hand to see whether what the books show is really there.
  • ক্ষতি ও নষ্ট মালDamage and wastage ভাঙা, নষ্ট বা মেয়াদ শেষ মাল স্টক থেকে বাদ দিয়ে ক্ষতিটা হিসাবে তোলা।Broken, spoiled or out-of-date stock taken off the shelf and the loss counted.
  • সাইজ ও কালারSizes and colours এক পণ্যের অনেক সাইজ আর কালার এক জায়গায়, প্রতিটার আলাদা স্টক, কিন্তু তালিকায় একটাই নাম। বিক্রির সময় সাইজ-কালার বেছে নিলেই হলো।One product with all its sizes and colours together, each with its own stock, but one name in the list. At the till you just pick the size and colour.
  • স্টক রেজিস্টারStock register প্রত্যেকটা পণ্যের মাল ঢোকা-বেরোনোর পুরো খতিয়ান, শুরুর স্টক, কেনা, বিক্রি, ফেরত, নষ্ট, আর শেষ স্টক। কোনো নতুন তথ্য লেখা হয় না, যা আগে থেকেই আছে তা-ই সাজিয়ে দেখানো হয়। বন্ধ করলে স্টকের হিসাব ঠিকই থাকে, শুধু এই সাজানো পাতাটা মেনুতে থাকে না।The full movement ledger per product, opening, purchases, sales, returns, damage and closing. It records nothing new; it arranges movements that other modules already wrote. Off takes away the arranged page, never the stock figures, which every other screen goes on showing.
  • স্টক স্টেটমেন্টStock statement স্টক রেজিস্টারেরই তারিখ ধরে সাজানো রূপ, একটা সময়ের মধ্যে কোন পণ্যের কত এলো আর কত গেল। একই তথ্য, অন্যভাবে দেখা। বন্ধ করলে কিছুই হারায় না।The same movements as the stock register, stated over a date range instead of per product. Identical data, a second way of reading it. Nothing is lost by switching it off.

এই ব্যবসার নিজস্বParticular to this trade 1

  • অগ্রিম বুকিংAdvance bookings অগ্রিম টাকা নিয়ে মাল বুক করে রাখা, দোকানে মাল আসার আগেই।Taking an advance and holding an item, before it is even in stock.

কাস্টমার ও যোগাযোগCustomers and contact 6

কর্মচারীStaff 5

  • স্টাফ বেতনStaff salary স্টাফের মাসিক বেতন, অগ্রিম আর বোনাসের হিসাব।Monthly staff pay, advances and bonuses.
  • স্টাফ হাজিরাStaff attendance কে কখন দোকানে এল, কে ছুটিতে, মাস শেষে কার কত হাজিরা।Who came in when, who is on leave, and how many days each person worked.
  • ইনসেনটিভIncentives সাপ্লায়ারের কাছ থেকে পাওনা ইনসেনটিভের হিসাব, কোন কোম্পানির কোন পণ্যে, প্রতি ইউনিটে কত, আর কবে পাওয়ার কথা। কোনটা এখনো জমছে, কোনটা এখন ক্লেম করা যায়, কোনটার সময় পেরিয়ে গেছে আর কোনটা হাতে এসেছে, চারটা আলাদা করে দেখায়, তাই পাওনা টাকা চুপচাপ হারিয়ে যায় না।What the supplier still owes you, which company, which product, how much per unit, and when it falls due. Pending, claimable, overdue and received are kept apart, so money you are owed does not quietly go uncollected.
  • সেলস রিপ্রেজেন্টেটিভSales representatives যেসব দোকানে আলাদা সেলসম্যান বা প্রতিনিধি আছে, তাদের নাম রাখা আর বিলের সাথে জুড়ে দেওয়া। এক মালিকের দোকানে দরকার হয় না। বন্ধ করলে আগের বিলে যে প্রতিনিধির নাম বসানো আছে তা বসানোই থাকে।Naming the representatives a shop sells through and tagging bills with them. A single-owner counter has no use for it. Off leaves every bill that already names a rep unchanged.
  • স্টাফের মাসিক হিসাবStaff month review একজন স্টাফের এক মাসের সব কিছু এক পাতায়, হাজিরা, বিক্রি, ছাড় আর ফেরত। হাজিরা বা বেতনের হিসাব আলাদা মডিউলেই থাকে, এটা শুধু মাস ধরে সাজিয়ে দেখায়। বন্ধ করলে হাজিরা বা বেতনের কিছুই বদলায় না।One staff member's month on a single page, attendance, sales, discounts and returns. Attendance and payroll live in their own modules; this only arranges them by month. Switching it off changes neither.

আরওAnd the rest 5

  • একাধিক শাখা ও ট্রান্সফারMulti-branch and transfers একের বেশি দোকান বা গুদাম চালানো, আর তাদের মধ্যে মাল ট্রান্সফার করা।Running more than one outlet or godown, and moving stock between them.
  • এআই সহকারীAI assistant "আজ কত বিক্রি হলো", "কার কত বাকি", বাংলায় প্রশ্ন করলেই হিসাব বলে দেবে।Ask "how much did I sell today" or "who owes me" in plain Bangla, and get the answer.
  • পুরানো খাতার রেকর্ডOld book records আগের সফটওয়্যার বা কাগজের খাতা থেকে আনা পুরানো হিসাব দেখা।Reading the old records carried over from paper books or your previous software.
  • API অ্যাক্সেসAPI access নিজের ওয়েবসাইট বা অন্য সফটওয়্যারের সাথে স্টক আর বিক্রির হিসাব মিলিয়ে রাখা।Keeping stock and sales in step with your own website or another piece of software.
  • পুরানো ডেটা ইমপোর্টData import wizard পুরানো খাতা বা এক্সেল থেকে কাস্টমার, সাপ্লায়ার আর পণ্য একবারে তুলে আনার উইজার্ড। সাধারণত শুরুর দিকে একবারই লাগে। বন্ধ করলে আগে যা তোলা হয়েছে সব ঠিক থাকে, সেগুলো এখন সাধারণ কাস্টমার আর পণ্য, ইমপোর্টের সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই।The wizard that lifts customers, suppliers and products in from an old book or an Excel sheet, usually needed once, at the start. Switching it off keeps everything already imported: those rows are ordinary customers and products now and have no remaining tie to the importer.

যে কাজটা খুঁজছেন সেটা এখানে না পেলে সহায়িকার প্রথম পাতায় রোজকার কাজগুলো দেখুন, অথবা আমাদের জানান, কোন কাজটা লিখতে হবে সেটা জানলে সেটাই আগে লেখা হবে।If the job you are after is not here, the front page of the library covers the everyday ones, or tell us which one you needed, and that is the one that gets written next.

ফর্ম পূরণ করতে ইচ্ছে করছে না?Would rather not fill a form?

শুধু নম্বরটা দিন: অফিস চলাকালীন এক ঘন্টার মধ্যে আমরাই কল করব।Leave your number: we call back within one working hour.

কল করুনCall us লাইফটাইম ফ্রিFree for life